ওয়েব ডেস্ক:
অসমের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন, ‘বিরোধীরা নাগরিকত্ব বিল নিয়ে মিথ্যে রটাচ্ছে। ফলে বিভ্রান্ত হচ্ছেন মানুষ।’
কিছুদিন আগেই নাগরিক পঞ্জী নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল অসমে। লোকসভা ভোটের আগে অসমের চাংসারি এলাকার এক জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শনিবার বলেন, ‘তাই বলে অনুপ্রবেশকারীদের দেশে জায়গা দেওয়া হবে এমন নয়।’ মোদীর মতে, ‘সরকার মানুষের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে, সরকারকে তা পালন করতে হবে।’
উল্লেখ্য, শনিবার উত্তর-পূর্বের তিন রাজ্য অরুণাচল প্রদেশ, অসম ও ত্রিপুরায় সভা করেন প্রধানমন্ত্রী। চাংসারির সভায় মোদীর বক্তব্য, ‘যাদের বাড়ি, সম্পত্তি ছেড়ে চলে যেতে হচ্ছে, তাদের কষ্টটা বুঝি।’ এরপরেই তিনি তোপ দাগেন বিরোধীদের। বলেন, ‘দিল্লির এসি ঘরে বসে বিরোধীরা নাগরিকত্ব বিল নিয়ে মিথ্যা রটাচ্ছে।’ বলেন, ‘বিজেপি-বিরোধী সব রাজনৈতিক দল ডুবে গিয়েছে। ওদের কাদা থেকে বেরোনোর উপায় নেই। মহাজোটের নামে ওরা দেশের গণতন্ত্রকে ধ্বংস করার খেলায় মত্ত্ হয়েছে।’ প্রধানমন্ত্রী আশ্বাস দেন, ‘যতদিন এখানে আমি রয়েছি, ততদিন আমার দেশের গায়ে ওদের হাত লাগাতে দেব না।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news