Breaking News
Home / TRENDING / মোদি বোঝালেন কাজ আগে, মমতা অঙ্ক কষে দেখালেন ভোটের লাভ

মোদি বোঝালেন কাজ আগে, মমতা অঙ্ক কষে দেখালেন ভোটের লাভ

দেবক বন্দ্যোপাধ্যায়
নীল রায়

স্বকীয় ভঙ্গিমায় শব্দের কয়েনেজ, চোখা চোখা কয়েকটি বিশেষন, আর ভোটের ভবিষ্যদ্বাণী…
ময়নাগুড়িতে মোদির বক্তৃতার পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন তাতে এর চেয়ে বেশি কিছু পাওয়া গেল কিনা, রাজনৈতিক মহলে সে প্রশ্ন উঠছে।
মোদিকে মোদি না বলে ম্যাডি বাবু বলে উল্লেখ করেছেন মমতা। শব্দ নিয়ে খেলা করার মুখ্যমন্ত্রীর এ হেন প্রবণতা বারবার দেখা যায়, এদিনও দেখা গেল। প্রধানমন্ত্রীকে আপাদমস্তক দুর্নীতি পরায়ন বলেছেন মমতা। তাঁর বক্তব্যের সমর্থনে কোনও তথ্যপ্রমান তাঁর কাছে আছে কিনা সে বিষয়ে কোনও মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী। মমতা কি পলিটিকালি কারেক্ট রইলেন ? উঠেছে সে প্রশ্ন। তবে একদা বোফর্স নিয়ে নাকানি চোবানি খেয়েছিলেন রাজীব গাঁধী। এখন তাঁর পুত্র ও কংগ্রেসের সভাপতি রাহুল গাঁধী, যিনি রাফাল নিয়ে মিডিয়া বাজার গরম করেছেন, তাঁকে পূর্ণ সমর্থন জানিয়েছেন মমতা। প্রসঙ্গক্রমে বলা যায়, বিশেষজ্ঞরা বলেন প্রতিরক্ষা সংক্রান্ত কোনও ডিল বা লেনদেনের হিসেব কোনওদিনই বাইরে আসে না এবং এটাই দস্তুর। আরও একটি কথা এখানে উল্লেখযোগ্য, রাহুলের পিতৃদেবকে যে বোফর্সের কারনে চোর বদনাম হজম করতে হয়েছিল, কার্গিল যুদ্ধে সেই বোফর্সের কামান বাজিমাত করেছিল।
মুখ্যমন্ত্রীর হিসেবে আগামী নির্বাচনে বিজেপির আসন সংখ্যা একশ’র নীচে নেমে যেতে পারে। মমতা দাবি করেছেন ৬০ শতাংশ আসনে জোট হলে ভারতের ক্ষমতা থেকে নিশ্চিত বিদায় বিজেপির। এ প্রসঙ্গে মমতা বলেন, “আমি বরাবরই বলে আসছি একের বিরুদ্ধে এক লড়াই হোক। সব রাজ্যে হয়তো এটা সম্ভব হবে না কিন্তু ৬০ শতাংশ কেন্দ্রে করতে পারলেই খেল খতম হয়ে যাবে বিজেপির।” তার আরও দাবি, ৬০ শতাংশ আসনে জোট করতে পারলে ১০০ নিচে নেমে যাবে নরেন্দ্র মোদির দল।
একের বিরুদ্ধে সকলে এক হয়ে লড়াই করলে অঙ্কের হিসেবে মমতা যা বলছেন তা হতে পারে না তা নয়। তবে রাজনীতি শুধু পাটীগণিত নয়, রসায়নও। রাজনীতির পর্যবেক্ষকরা বিষয়টিকে এভাবেই দেখছেন। আদার সঙ্গে কাঁতকলা, সাপের সঙ্গে নেউল, তেলের সঙ্গে জল মিশে গিয়ে যদি কোনও একটি দলকে, বলা ভাল একজন ব্যক্তিকে আক্রমণ করে তাহলে জনমানসে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনাও থাকে।
তাছাড়া মমতার রাজ্যের হিংসা, নির্বাচনে মৃত্য মিছিল, দুর্নীতিকাণ্ডে নাম জড়িত এমন একজনের জন্য ধর্মতলায় ধর্না… প্রধানমন্ত্রীর এই সব আক্রমনের উত্তর দেওয়া থেকে নিজেকে বিরত রেখেছেন মমতা। যে সভায় মোদি প্রশ্ন তুলেছেন , ভোটের জন্য মুসলিম মহিলাদের এক নিশ্বাসে তিন তালাক জনিত দুর্বিষহ অবস্থাকে মেনে নেবেন? সেই সভার প্রতিক্রিয়া দিতে বসে মমতা কী এদিন বোঝালেন তাঁর কাছে গণতন্ত্র মানে শুধুই নম্বরের খেলা! রাজনৈতিক মহলে এই প্রশ্নটিও উঠেছে।
এরই মধ্যে একটি মজার ঘটনাও এদিন ঘটেছে! নরেন্দ্র মোদি যেমন বক্তৃতার মধ্যে নিজের নাম উল্লেখ করে কথা বলেন,এদিন মমতাও তেমন ভাবে কথা বলেছেন। মোদি যেমন ‘আমাকে ভয় দেখানো সহজ নয়’ না বলে বলেন মোদিকে ভয় দেখানো সহজ নয় তেমনই এদিন
আক্রমনাত্মক সুরে মমতা বলেন, “মনে রাখবেন এখানে সেন্ট্রালের কোনও কাজ নেই। দিদিকে চমকানো অত সহজ নয়।” ময়নাগুড়ি থেকেই জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ এর উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের কোনও প্রতিনিধি ও তার সরকারের প্রতিনিধিত্ব না থাকা নিয়ে এদিন প্রশ্ন তোলেন মমতা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “৩০০ কোটি টাকা খরচ হয়েছে, জমি আমাদের, টাকা আমাদের, পরিকাঠামো আমাদের। হাইকোর্টের সার্কিট বেঞ্চ, অথচ হাইকোর্টের কেউ নেই।রাজ্য সরকারের কেউ নেই।  মানে কী? বর নেই। কনে নেই। অথচ ব্যান্ড এসে বাজনা বাজিয়ে গেল। এই মানুষটিকে নিয়ে কথা বলতে লজ্জা করে আজকাল। ধিক্কার দিতে ইচ্ছা করে।” আইনমহলের একাংশের বক্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ করলে ভাল হত তবে বাকি কাউকে বলতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। উত্তরবঙ্গে সার্কিট বেঞ্চের উদ্বোধন নিয়ে মমতা কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষকে চিঠি লিখবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মোদি এদিন মমতাকে জিজ্ঞাসা করেছেন, মুসলিম মহিলাদের দুঃখ তিন অনুধাবন করতে পারছেন কিনা! তিন তালাক নিয়ে তাঁর অভিমত কি?
মমতা অবশ্য এসব বিষয় এড়িয়ে গেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *