Breaking News
Home / TRENDING / সত্যজিৎ খুনের তদন্তে নেমে ধৃত ৪, ১ জন পলাতক

সত্যজিৎ খুনের তদন্তে নেমে ধৃত ৪, ১ জন পলাতক

নীল বণিক

তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনে হাঁসখালি থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হল। ওসি অনিন্দ্য বসুকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। একই সঙ্গে মৃত তৃণমূল বিধায়কের নীরাপত্তারক্ষীর বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। শনিবার রাতভর তল্লাশি চালিয়ে এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সুদীপ মন্ডল, কার্তিক মন্ডল সহ আরও দুজনকে গ্রেফতার করেছে। আরেক অভিযুক্ত অভিজিৎ মুন্ডারি এখনও পলাতক। ঘটনার পর রাতে ফু্লবাড়ির ক্ষিপ্ত জনতা অভিজিৎ মুন্ডারির বাড়িতে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় মানুষের বক্তব্য ধৃত সকলে তৃণমূল কর্মী ছিলেন। এর মধ্যে অভিজিৎ মুন্ডারি কিছুদিন অবশ্য রাজনীতি ছেড়ে বসে গিয়েছেন। এরমধ্যেই অবশ্য অভিজিতের সন্ধানে সকাল থেকেই তল্লাশি শুরু করেছে পুলিশ। জেলার সিনিয়ার ওসিদের নামিয়ে দুস্কৃতীদের গ্রেফতার করার জন্য উঠেপড়ে লেগেছে নদিয়া জেলা পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *