Breaking News
Home / TRENDING / বিধায়ক খুন : অভিযোগের তির গৌরীশঙ্করদের দিকে ঘোরালেন মুকুল

বিধায়ক খুন : অভিযোগের তির গৌরীশঙ্করদের দিকে ঘোরালেন মুকুল

নিজস্ব সংবাদদাতা

বিধায়ক খুনে তাঁর দিকে ছুটে আসা অভিযোগের তির গৌরীশঙ্করদের দিকে ঘুরিয়ে দিলেন মুকুল রায়। রবিবার তিনি বলেন, “সত্যজিতের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এত কম বয়সী একজন রাজনৈতিক কর্মী তথা নেতার এই ভাবে চলে যাওয়া মেনে নেওয়া যাচ্ছে না।” একই সঙ্গে তাঁর বক্তব্য, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দেউলেপনা এমন পর্যায়ে পৌঁছেছে যে যেকোনও ঘটনাতেই বিজেপিকে দেখছে। এরপরেই কারও নাম না করে মুকুল বলেন, “যারা সত্যজিতের খুনের দায় আমার ওপর চাপাতে চাইছে, আমার মনে হয় তাঁদেরই কারও সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অকালে চলে যেতে হল সত্যজিতকে। এই ঘটনার সিবিআই তদন্ত হোক। অপরাধী ধরা পড়ুক।”
নিহত বিধায়কের পরিবারের প্রতিও সমবেদনা জানান মুকুল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *