নীল বণিক:
সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, সঠিক তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রয়োজন। তাঁর আরও বক্তব্য, সারা রাজ্যেই দুষ্কৃতীদের দৌরাত্ম চলছে। শনিবারের ঘটনা আরও একবার প্রমান করল। দুষ্কৃতীদের হাত থেকে এখন বিধায়করাও রক্ষা পাচ্ছেন না। বিধায়কদের নিরাপত্তার অভাব হলে রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
রাজ্য সরকারকে আক্রমণ করে বিজেপির রাজ্য সভাপতি বলেন, দুষ্কৃতীদের শাস্তি দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এখনই সিবিআই তদন্তের অর্ডার দিক। প্রয়োজনে বিজেপির স্থানীয় কর্মীরাও সাহায্য করবে বলে জানান দিলীপ ঘোষ।
অন্যদিকে এই ঘটনার নিন্দা করেন বিজেপি নেতা মুকুল রায়ও। তিনি বলেন, ভোটের আগে রাজ্যে আইনশৃঙ্খলা আরও খারাপ হচ্ছে। রাজ্যের কড়া হওয়া উচিত আইনশৃঙ্খলা নিয়ে। নাহলে শাসক দলের গোষ্ঠীদ্বন্দে ভোটের আগে আরও রক্ত ঝড়বে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news