নীল বণিক
নিজের পরিচিত মানুষের হাতেই খুন হয়েছেন বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। এমনটাই জানালেন মৃতের স্ত্রী রুপালি বিশ্বাস হালদার। তিনি বলেন, আমি স্বামীর কাছে কয়েকদিন আগেই শুনেছিলাম অভিজিৎ মুন্ডারি বিজেপিতে যোগদান করেছে। তখন থেকেই পুলিশের খাতায় অভিযুক্ত অভিজিতের সঙ্গে আমার স্বামীর রাজনৈতিক বিরোধ চলছিল। এছাড়াও পুলিশের হাতে ধৃত সুদীপ মন্ডল, অভিজিৎ মন্ডল বিজেপির সদস্য বলে আমি শুনেছি। তবে শনিবার রাতে সরস্বতী পূজোর অনুষ্ঠানে মন্ত্রী রত্না ঘোষ ছিলেন। তাহলে সেই অনুষ্ঠানে কেন পুলিশ ছিল না, সেই প্রশ্নও তুলছেন বিধায়কের স্ত্রী। তবে রুপালি বিশ্বাসের কথাকে গুরুত্ব দিয়ে বিচার করছেন সিআইডির কর্তারা। তদন্তে নেমে জানা গিয়েছে ফু্লবাড়ির অনুষ্ঠানে হাঁসখালি থানার কোনও পুলিশ ছিল না। এমনকি অনুষ্ঠান চলাকালীন গোটা হাঁসখালি জুড়ে বারবার লোডশেডিং চলছিল। এর পিছনে কোনও কারন আছে কিনা, তাও তদন্ত সাপেক্ষ। বিরোধীদের অভিযোগ সত্যজিৎ বিশ্বাসের সঙ্গে এলাকার মাটি মাফিয়াদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। মৃতের অনুগামীরা একসময়ে জেলার এক ভূমি আধিকারীককে লরি চাপা দিয়ে মারার চেষ্টা করেছিল। কারন নদিয়া জেলার ঐ ভূমি আধিকারীক সত্যজিৎ বিশ্বাসের অনুগামীদের বেআইনি মাটি কাটায় বাধা দিয়েছিলেন। মাটি মাফিয়ারা এই খুনের পিছনে যুক্ত কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news