Breaking News
Home / TRENDING / নিয়ম মেনেই হয়েছে সার্কিট বেঞ্চের উদ্বোধন, মমতার অভিযোগ ওড়ালেন কৈলাশ

নিয়ম মেনেই হয়েছে সার্কিট বেঞ্চের উদ্বোধন, মমতার অভিযোগ ওড়ালেন কৈলাশ

নীল বণিক:

কলকাতায় এসে জলপাইগুড়ির ময়নাগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ উদ্বোধন ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ওড়ালেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন রাষ্ট্রপতির তরফে বিজ্ঞপ্তি জারি না করে এবং রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে শুক্রবার সার্কিট বেঞ্চের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অভিযোগকে খারিজ করে বিজেপির রাজ্য পর্যবেক্ষকের দাবি করলেন, রাষ্ট্রপতির বিজ্ঞপ্তি অনেক আগেই চলে এসেছে। তাই প্রধানমন্ত্রী জলপাইগুড়ির ময়নাগুড়ির কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন করেছেন। একইসঙ্গে রাজ্য সরকারকে না জানানোর অভিযোগের প্রেক্ষিতে কৈলাশ বিজয়বর্গীয়র দাবি, সমস্ত কিছুই নিয়ম মেনে করা হয়েছে।

এদিকে শনিবার মিন্টোপার্কে রোজভ্যালির হোটেলের বাইরে অনশন চলছে চিটফান্ড সংস্থার দ্বারা ক্ষতিগ্রস্থ আমানতকারিরা। শনিবার তাদের সঙ্গে দেখা করেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। চারদিন ধরে চলা অনশন প্রত্যাহারের জন্য আমানতকারিদের অনুরোধ করেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *