নিজস্ব প্রতিনিধি :
রাজীবের আইনজীবীকেও বার করে দিলেন সিবিআই অফিসাররা। ডেকে আনলেন ম্যাজিস্ট্রেটকে। রাজীব যে গাড়ি করে সিবিআই দফতরে গেছিলেন, সেটিকেও ফিরিয়ে দেওয়া হল। এসপি জগরুপ সিংহ, পি কে কল্যান এবং ডিএসপি পার্থ মুখোপাধ্যায় জেরা করছেন কলকাতার কমিশনারকে। তিন দফায় জেরা হবে বলে জানা গেছে। দু’শটির বেশি প্রশ্নবাণ নিয়ে প্রস্তুত সিবিআই। উল্টো দিকে এই মুহুর্তে কার্যতঃ একা রাজীব কুমার। সঙ্গী জাভেদ শামিম, বিশ্বজিত দেব ও মুরলীধর শর্মা আগেই বেরিয়ে গেছিলেন এবার তাঁর আইনজীবীও চলে গেলেন সিবিআই দফতর ছেড়ে। যাতে কোনও রকম বিতর্ক তৈরি না হতে পারে সে জন্য ম্যাজিস্ট্রেটকে ডেকে আনা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news