Breaking News
Home / TRENDING / লোকসভা : রাজ্যে ৪২ টি আসনেই প্রার্থী দেবে কংগ্রেস

লোকসভা : রাজ্যে ৪২ টি আসনেই প্রার্থী দেবে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি :

দিল্লিতে দোস্তি রাজ্যে কুস্তি!
এই ফরমুলাতেই কী তৃণমূলের সঙ্গে কংগ্রেসের রাজনৈতিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চান রাহুল গাঁধী!
নাকি তৃণমূলের বিরুদ্ধে সোমেনের আক্রমণাত্মক লাইনকেই মান্যতা দিল দিল্লি?
শনিবার নয়াদিল্লিতে রাহুল-সোমেন বৈঠকের পর জানা গেছে লোকসভা নির্বাচনে দলের রাজ্য শাখাকে তৃণমূলের বিরুদ্ধে অল আউট লড়ার নির্দেশ দিয়েছেন রাহুল। যদিও কয়েকদিন আগে রাজীব কুমার কাণ্ডে মমতাকে ফোন করে সহমর্মিতা জানানোর কারন এখনও স্পষ্ট করেননি রাহুল। কংগ্রেসের পক্ষ থেকে ব্যখ্যা দেওয়া হয়ে ছিল মোদির বিরুদ্ধে যে কোনও সংগঠিত প্রতিবাদের পাশে দাঁড়ানোই নাকি রাহুলের লাইন। মোদির বিরোধিতা করতে গিয়ে দুর্নীতিতে অভিযুক্ত কারও জন্য মুখ্যমন্ত্রীর ধরনা কতটা যুক্তিসঙ্গত, তা যেমন তর্কের দাবি রাখে, ঠিক তেমনই ধর্নারত অবস্থায় মমতাকে রাহুলের ফোন করাও তর্কাতীত নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সে যাই হোক নির্বাচনের প্রার্থী তালিকা নিয়েও এদিন সোমেনের সঙ্গে রাহুলের কথা হয়েছে বলে খবর। মার্চের প্রথম দিকেই রাজ্যের ৪২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে এদিনের বৈঠকে।
রাহুল গাঁধীকে রাজ্যে তিনটি জনসভা করার অনুরোধ করেছেন সোমেন মিত্র। সূত্রের খবর সোমেনের কথা অনুযায়ী মালদা ও মুর্শিদাবাদ জেলায় সভা করতে পারেন রাহুল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *