Breaking News
Home / TRENDING / দক্ষিণ ভারতে ঝটিকা সফরে মোদী

দক্ষিণ ভারতে ঝটিকা সফরে মোদী

ওয়েব ডেস্ক

আজ দক্ষিণ ভারতের ৩ রাজ্যে ঝটিকা সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে গুন্টুরে একটি জনসভায় বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী । এছাড়াও, বিশাখাপত্তনমে স্ট্র্যাটেজিক পেট্রলিয়ম সহ বেশ কয়েকটি প্রকল্পের ঘোষণা করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী যাবেন তামিলনাডুতে। সেখানে প্রধানমন্ত্রীর এই সফর এআইএডিএমকে ও বিজেপি জোটের জল্পনাকে উস্কে দিচ্ছে। তামিলনাডুর তিরুপ্পুরে একটি হাসপাতালের উদ্বোধন করবেন মোদী। সবশেষে মোদী যাবেন কর্নাটকের হুবলীতে। সেখানেও বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্য বিধানসভা নির্বাচনে ভাল ফল হয়নি বিজেপির। লোকসভা নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোল করতে এবং জনগনকে কাছে টানতেই মোদীর এই ঝটিকা সফর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *