নিজস্ব সংবাদদাতা
এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার প্রচ্ছন্ন হুমকি দিলেন মুকুল রায়।
রবিবার সাংবাদিক বৈঠক করে মুকুল বলেন, পুরুলিয়ায় যে ছেলেটি কিডন্যাপ হয়েছে কিংবা যে খুন হয়েছে, তার জন্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে এফআইআর করা হয় তাহলে কেমন হবে? প্রসঙ্গতঃ উল্লেখ্য বিধায়ক খুনে মুকুল জড়িত আছেন এই অভিযোগ করে থানায় এফআইআর করেছেন তৃণমূলের নদিয়া জেলার নেতা গৌরীশঙ্কর দত্ত। মুকুল এদিন বলেন, নিরপেক্ষ তদন্ত হোক। সত্য উদ্ঘাটিত হোক। গৌরীশঙ্কর দত্ত সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল বলেন, গৌরীশঙ্কর দত্ত ২০০০ সালে তৃণমূল ছেড়ে চলে গেছিলেন, আবার ২০০৪ সালে যোগ দেন। উনি তৃণমূল সম্পর্কে কিচ্ছু জানেন না।
মুকুলের কথায়, “সিবিআই নিয়ে যেহেতু মমতার রিজার্ভেসন রয়েছে তাই যে কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করানো হোক। সত্যজিতের মৃত্যুর জন্য কে বা কারা দায়ী তা সামনে আসুক।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news