Breaking News
Home / রাজনীতি (page 423)

রাজনীতি

পাকিস্তান প্ররোচনা দিলে ফের প্রত্যাঘাত হবে, বলল ভারতীয় সেনা

ওয়েব ডেস্ক কিছুক্ষণ আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, সে দেশের পার্লামেন্টে ভারতীয় বায়ুসেনার কমান্ডার অভিনন্দনকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। পার্লামেন্টে দাঁড়িয়েই ইমরান যুদ্ধের পরিবর্তে, শান্তির বার্তা দিয়েছেন। কিন্তু হঠাৎ পাকিস্তানের এই ভোল বদল নিয়ে সন্দিহান ভারত।  কারণ পুলওয়ামা ঘটনার পর বারবার মিথ্যে বলেছে পাকিস্তান। পাশাপাশি পাকিস্তানের উপর একটা আন্তর্জাতিক …

আরও পড়ুন »

অভিনন্দন প্রমাণ করল মোদির ভারত সুপার পাওয়ার

সুমন ভট্টাচার্য :   উইং কমান্ডার অভিনন্দনের ফিরে আসা আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফল্য। মানতেই হবে যে, এই কাজটা আগের কোনও সরকার করতে পারেনি। আমাদের অনেকেরই হয়তো মনে আছে কার্গিল যুদ্ধের সময় অজয় আহুজাকে কীভাবে কপালে গুলি করে মারা হয়েছিল। আরেক ভারতীয় জওয়ান নচিকেতাকে বন্দি করে রাখা হয়। যদিও পরে …

আরও পড়ুন »

সার্জিক্যাল স্ট্রাইকের ‘সত্যতা’ নিয়ে প্রশ্ন তুললেন মমতা!

নিজস্ব প্রতিনিধি : মিরাজ ২০০০ বিমানের সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!  পাশাপাশি পাকিস্তানের উপর এয়ার স্ট্রাইক এর ঘটনা নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এদিন নবান্ন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দেশবাসী এয়ার স্ট্রাইকের কথা জানতে চাইতে পারে। কারা মারা গিয়েছে? …

আরও পড়ুন »

আবারও যুবনেতা খুন নদিয়ায়

নীল রায় আবারও যুব নেতা খুন নদিয়ায়! এবার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হল চাকদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতিকে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ এই ঘটনার পর তীব্র উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়। নিহত নেতার নাম সুদিন সোম (৪৬) । বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে …

আরও পড়ুন »

মান্নানের অভিমান, ধরছেন না সোমেনের ফোন

নীল রায়: কংগ্রেসের নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়ালেন আবদুল মান্নান। জোট বা আসন সমঝোতার দায়িত্ব থেকে আমাকে মুক্তি দিন। আমি কোনও দায়িত্ব নিতে চাই না। আমি অপারগ। এই ভাষাতেই নিজের সিদ্ধান্তের কথা দলের হাইকমান্ডকে জানিয়ে দিলেন বিরোধী দলনেতা। সূত্রের খবর, এআইসিসি নেতা গৌরব গগৈ এবং ভিপি সিংয়ের সঙ্গে কথা হয় …

আরও পড়ুন »

এমন মন্তব্য নয় যাতে পাকিস্তানের সুবিধা হয়: প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক: গতকাল ২১টি বিরোধী দল যৌথ ভাবে অভিযোগ করেছিল, দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও রাজনীতি করছে শাসক দল। বৃহস্পতিবার তার উত্তর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মতান্তর ভুলে একজোট হওয়া উচিত আমাদের। এমনকী কিছু বলা ঠিক নয়, যাতে আমাদের সেনা বাহিনীর মনবল নষ্ট হয়, যাতে করে পাকিস্তানের …

আরও পড়ুন »

ট্যাংরায় প্লাস্টিক কারখানায় আগুন

নিজস্ব সংবাদদাতা ফের ভয়াবহ অগ্নিকান্ডের সাক্ষী শহর। বৃহস্পতিবার সকাল ৭. ৫০ নাগাদ ট্যাংরার রাধানাথ চৌধুরি রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬ টি ইঞ্জিন। দমকলের প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। মূলত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের। তবে ক্ষয়ক্ষতির …

আরও পড়ুন »

ভারতের কুটনৈতিক জয়, পাকিস্তানের পাশ থেকে সরল চিন

ওয়েব ডেস্ক অবশেষে সন্ত্রাস প্রসঙ্গে পাকিস্তানের পাশ থেকে সরে এল চিন। বুধবার পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশীকে ফোন করে বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তা প্রকাশ করেন চিনের উচ্চপদস্থ কুটনীতিবিদ ওয়াং উই। তিনি বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে ‘গভীরভাবে চিন্তিত’ চিন। দুই দেশকেই শান্তির পথে সমস্যার সমাধান করা উচিত …

আরও পড়ুন »

মোদীকে ঠেকাতে সেনার পাশে বিরোধীরা

নিজস্ব সংবাদাতা : সামনে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে পুলওয়ামা হামলা নিয়ে মোদি যাতে কোনোভাবেই নিজে ফায়দা তুলতে না পারে, একজোট হয়ে সেই সিদ্ধান্ত নিল বিরোধীরা।   বুধবার দিল্লিতে সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ে ২১ টি বিরোধী দলের নেতারা বৈঠকে বসেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল লোকসভা নির্বাচনে, প্রতিটি দলের ন্যূনতম কর্মসূচি কী …

আরও পড়ুন »

আটক বায়ুসেনার জওয়ানকে অবিলম্বে ফেরাক পাক, কড়া বার্তা ভারতের

ওয়েব ডেস্ক পাকিস্তানে আটক ভারতীয় বায়ুসেনার পাইলটকে অবিলম্বে সুস্থ অবস্থায় ফেরত দিতে হবে। বুধবার সন্ধ্যায় এরকমই কড়া বার্তা দিল ভারতীয় বিদেশ মন্ত্রক। এদিন পাকিস্তান দূতাবাসের আধিকারিককে তলব করে ভারতীয় বিদেশ মন্ত্রক। তাঁকে কড়া ভাষায় বার্তা দেওয়া হয়, অবিলম্বে সুস্থ অবস্থায় আটক ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে ফেরত দিতে হবে। ভারতের তরফে …

আরও পড়ুন »

১৯৯৯ সালে শেষ বার ভারতীয় পাইলটকে নিজেদের হেফাজতে নিয়েছিল পাকিস্তান

ওয়েব ডেক্স : শেষ বার হাজার ১৯৯৯ সালে ২৭ শে মে কার্গিল যুদ্ধের সময়, ভারতীয়  বায়ুসেনার একজন অফিসারকে নিজেদের হেফাজতে নিয়েছিল পাকিস্তান। লেফটেন্যান্ট জেনারেল কে নচিকেতা মিগ – ২৭ যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানের ওপর আক্রমণ করার সময়, ইঞ্জিন বিগরে শত্রুপক্ষের সীমানায় পড়ে যায়। এদিন তিনি বলেন, পাকিস্তানি সীমান্তে উড়তে থাকা উইং …

আরও পড়ুন »

মান্নান নিয়ে অস্বস্তির দিনে জোটের ক্ষীণ সম্ভাবনা জিইয়ে রাখল কংগ্রেস

নীল রায়: জোটের ক্ষীণ সম্ভাবনা জিইয়ে রাখল কংগ্রেস। শেষ মুহূর্তে বর্ষিয়ান রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য ও বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে ময়দানে নামিয়ে বামেদের সঙ্গে আলোচনার পথ খোলা রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বুধবার বিধান ভবনে লোকসভা ভোটের আগে সাংগঠনিক বৈঠকে বসেছিল কংগ্রেস নেতৃত্ব। আলোচনার একটা বড় সময় জুড়ে ছিল …

আরও পড়ুন »

বামফ্রন্টের কাছে আসন দাবি করেও, খালি হাতে সমীর

নীল রায়। লোকসভা ভোটে লড়াই করতে চেয়ে বামফ্রন্টের কাছে আসন দাবি করেছে পিডিএস। কিন্তু কোনওমতেই তাদের আসন ছাড়তে চায় না বামফ্রন্ট। কংগ্রেসের সঙ্গে জোট না হলে বৃহত্তর বাম দলের ঐক্য নিয়ে এবারের ভোটে লড়াই করবে সিপিএম। সেই দলের মধ্যে রয়েছে সমীর পুততুন্ডর পিডিএস। স্থির ভাবে কোনও আসনের দাবি না জানালেও, …

আরও পড়ুন »

৭ মার্চ রাজ্য আসছে জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ পর্যবক্ষেক!

নীল বণিক: সব ঠিক থাকলে আগামী ৭ মার্চ রাজ্যে আসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের দুই পুলিশি পর্যবেক্ষক। এবারের লোকসভা ভোটের অনেক আগেই রাজ্যে পুলিশের পর্যবেক্ষক পাঠানোর কথা ভেবেছিল কমিশন। তার জন্য মার্চের প্রথম সপ্তাহেই লোকসভা ভোট পরিচালনায় পুলিশি পর্যবেক্ষক পাঠাচ্ছে দিল্লি। জাতীয় নির্বাচন কমিশনের পাঠানো পুলিশের পর্যবেক্ষকরা রাজ্যে পা রাখবার …

আরও পড়ুন »

জঙ্গল মহলে প্রার্থী ভারতী! জল্পনা বাড়ালেন দিলীপ

নীল বণিক: জঙ্গল মহলে ভারতী ঘোষের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা বাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ভারতী ঘোষ জঙ্গল মহলে দীর্ঘদিন ডিউটি করেছেন। তাই জঙ্গল মহলের রাজনীতি সম্পর্কে প্রাক্তন আইপিএসের একটা স্বচ্ছ ধারনা রয়েছে। বুধবার পশ্চিম মেদিনীপুরে শ্যাম সংঘ ভবনে দলীয় কর্মসূচীতে এই কথা বলেন দিলীপ। তিনি আরও …

আরও পড়ুন »

টিএমসির দালাল মান্নান হঠাও স্লোগান তুলে বিক্ষোভ বিধান ভবনে

নীল রায়: আচমকাই আব্দুল মান্নানের নামে মুর্দাবাদ ধ্বনি উঠল রাজ্য কংগ্রেস কার্যালয় বিধান ভবনে! বুধবার লোকসভা ভোটের আগে সংগঠনিক সিদ্ধান্ত চূড়ান্ত করতে বৈঠকে বসেছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বেলা সাড়ে তিনটে নাগাদ আচমকাই বিধান ভবনের নিচতলা থেকে শোরগোল শুরু হয়। “আব্দুল মান্নান হঠাও হুগলি জেলা কংগ্রেস বাঁচাও’ এবং “আব্দুল মান্নান মুর্দাবাদ”। …

আরও পড়ুন »