Breaking News
Home / TRENDING / জঙ্গল মহলে প্রার্থী ভারতী! জল্পনা বাড়ালেন দিলীপ

জঙ্গল মহলে প্রার্থী ভারতী! জল্পনা বাড়ালেন দিলীপ

নীল বণিক:

জঙ্গল মহলে ভারতী ঘোষের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা বাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ভারতী ঘোষ জঙ্গল মহলে দীর্ঘদিন ডিউটি করেছেন। তাই জঙ্গল মহলের রাজনীতি সম্পর্কে প্রাক্তন আইপিএসের একটা স্বচ্ছ ধারনা রয়েছে। বুধবার পশ্চিম মেদিনীপুরে শ্যাম সংঘ ভবনে দলীয় কর্মসূচীতে এই কথা বলেন দিলীপ। তিনি আরও বলেন, জঙ্গল মহল সহ রাজ্যের সব আসনেই প্রার্থী ঠিক করবে দিল্লি। আমি কোনও আসনেই প্রার্থী ঠিক করব না। প্রাক্তন পুলিশ কর্তাকে জঙ্গল মহলে প্রার্থী করার হলে, দিল্লিই তা করবে। অতএব দিল্লি আগে ভারতী ঘোষের নাম ঘোষণা করুক। তারপর রাজ্য বিজেপি প্রাক্তন পুলিশ কর্তার হয়ে প্রচারে নামবেন বলে জানান তিনি। এইসঙ্গে তিনি জানান, দিল্লি যাকে প্রার্থী করবে তাঁর হয়ে বিজেপি কর্মীরা ময়দানে নামবে সব রকমভাবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *