Breaking News
Home / TRENDING / ৭ মার্চ রাজ্য আসছে জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ পর্যবক্ষেক!

৭ মার্চ রাজ্য আসছে জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ পর্যবক্ষেক!

নীল বণিক:

সব ঠিক থাকলে আগামী ৭ মার্চ রাজ্যে আসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের দুই পুলিশি পর্যবেক্ষক। এবারের লোকসভা ভোটের অনেক আগেই রাজ্যে পুলিশের পর্যবেক্ষক পাঠানোর কথা ভেবেছিল কমিশন। তার জন্য মার্চের প্রথম সপ্তাহেই লোকসভা ভোট পরিচালনায় পুলিশি পর্যবেক্ষক পাঠাচ্ছে দিল্লি।

জাতীয় নির্বাচন কমিশনের পাঠানো পুলিশের পর্যবেক্ষকরা রাজ্যে পা রাখবার পর প্রত্যেক জেলার পুলিশ সুপারদের নিয়ে একটি বৈঠক করবেন। জেলার সমস্ত দাগি অপরাধীদের গ্রেফতার সহ আইনশৃঙ্খলা বিষয়ক রিপোর্ট নেবেন তাঁরা। এমনকি ভোটের সময় আইনশৃঙ্খলার উন্নতি নিয়ে পুলিশ সুপারদের বিস্তারিত নির্দেশ দেবেন কমিশন নিযুক্ত পর্যবেক্ষকরা। তাছাড়া ভোটপর্ব শুরু হওয়ার পরে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর পোস্টিং করাবেন পুলিশের এই পর্যবেক্ষকরাই। এমনকি কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ এবারের লোকসভা ভোটে স্থির করবে কমিশন নিযুক্ত পর্যবেক্ষকরাই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *