ওয়েব ডেক্স :
শেষ বার হাজার ১৯৯৯ সালে ২৭ শে মে কার্গিল যুদ্ধের সময়, ভারতীয় বায়ুসেনার একজন অফিসারকে নিজেদের হেফাজতে নিয়েছিল পাকিস্তান। লেফটেন্যান্ট জেনারেল কে নচিকেতা মিগ – ২৭ যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানের ওপর আক্রমণ করার সময়, ইঞ্জিন বিগরে শত্রুপক্ষের সীমানায় পড়ে যায়। এদিন তিনি বলেন, পাকিস্তানি সীমান্তে উড়তে থাকা উইং কমান্ডার অভিনন্দন ভার্থানান, পাকিস্তানি ভূখণ্ডে অবতরণ করেছেন তা স্পষ্ট নয়। ভারত ও পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও স্পষ্ট করে কিছু বলা নেই। অথচ একটি ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয় বায়ুসেনার পোশাক পরা একজন পাইলটকে হেনস্তা করা হচ্ছে।
এই প্রসঙ্গে একটি টিভি চ্যানেল সাক্ষাৎকারে নচিকেতা বলেন জেনেভা সম্মেলনের নিয়ম ভেঙে তাঁকে পাকিস্তানে নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনের মাত্রা অত্যন্ত খারাপ ছিল। এমন একটি সময় আসে, যখন মৃত্যু অনেক সহজ বলে মনে হচ্ছিল। কিন্তু সৌভাগ্যক্রমে আমার ওপর শেষ অত্যাচারটা চালিয়ে যেতে পারেনি। ভারতের হাইকমিশনার জি পার্থসারথিকে হস্তান্তর করার আগে ৮ দিন হেফাজতে রেখেছিল পাকিস্তান। সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরিফ।
তিনি আরও বলেন, তাঁকে রেড ক্রস আন্তর্জাতিক কমিটির প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা হয়। যার ফলে তাঁকে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের অফিসে নিয়ে যাওয়া হয়। ইসলামাবাদ ছাড়ার আগে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল অনিল টিপলিস, তাঁর সাথে কথা বলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news