ওয়েব ডেস্ক:
গতকাল ২১টি বিরোধী দল যৌথ ভাবে অভিযোগ করেছিল, দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও রাজনীতি করছে শাসক দল। বৃহস্পতিবার তার উত্তর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মতান্তর ভুলে একজোট হওয়া উচিত আমাদের। এমনকী কিছু বলা ঠিক নয়, যাতে আমাদের সেনা বাহিনীর মনবল নষ্ট হয়, যাতে করে পাকিস্তানের সুবিধা হয়।
রাজধানি দিল্লির এক সভায় বুথ স্তরের দলীয় কর্মীদের উদ্দেশ্য বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সেনার ক্ষমতার উপর আমাদের আস্থা আছে। ভারত-পাক সম্পর্কের টালমাটাল সময়ে আমরা যেন এমন মন্তব্য না করি যাতে শত্রুপক্ষের সুবিধা হয়।
মোদী এদিন আরও বলেন, এই মুহূর্তে দেশের প্রতি আবেগ অন্যমাত্রা ছুঁয়েছে। সীমান্তের সুরক্ষায় জান লড়িয়ে দিচ্ছেন বীর জওয়ানরা। গোটা দেশ রয়েছে তাঁদের সঙ্গে। দুনিয়া সাক্ষী এই বীরত্ব ও দেশপ্রেমের।
প্রধানমন্ত্রী আরও বলেন, সব ক্ষেত্রেই দেশ আজ উন্নতি করছে। যারা চরম পরিস্থিতিতে হাজার ত্যাগ স্বীকার করে দেশকে রক্ষা করছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তারা আছেন বলেই দেশ এগোচ্ছ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news