নীল রায়
আবারও যুব নেতা খুন নদিয়ায়! এবার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হল চাকদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতিকে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ এই ঘটনার পর তীব্র উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়। নিহত নেতার নাম সুদিন সোম (৪৬) । বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁকে কুপিয়ে মারা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যুবনেতা খুনের ঘটনায় কোনও রাজনৈতিক যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, চলতি মাসের গোড়ায় সরস্বতী পুজোর উদ্বোধনে গিয়ে নিজের বাড়ির কাছেই খুন হন নদিয়া জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। ঘটনার পর খুনের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে। তবে এদিন খুনের ঘটনায় এখনো কোনও রাজনৈতিক দলের বিরদ্ধে অভিযোগ করেনি তৃণমূল। এদিন যুবনেতা খুন হওয়ার পরই স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বিধায়ক রত্না ঘোষ বিষয়টি জানান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। শুক্রবার পার্থ নদীয়া যাচ্ছেন। গত তিনমাসে একাধিক তৃণমূল নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটল। যার মধ্যে সত্যজিৎ বিশ্বাসের মত বিধায়ককে খুন হতে হল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার খুন হলেন এক যুবনেতা। যা লোকসভা ভোটের আগে শাসক দলের পক্ষে ভাল খবর নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news