Breaking News
Home / TRENDING / সার্জিক্যাল স্ট্রাইকের ‘সত্যতা’ নিয়ে প্রশ্ন তুললেন মমতা!

সার্জিক্যাল স্ট্রাইকের ‘সত্যতা’ নিয়ে প্রশ্ন তুললেন মমতা!

নিজস্ব প্রতিনিধি :

মিরাজ ২০০০ বিমানের সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!  পাশাপাশি পাকিস্তানের উপর এয়ার স্ট্রাইক এর ঘটনা নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এদিন নবান্ন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দেশবাসী এয়ার স্ট্রাইকের কথা জানতে চাইতে পারে। কারা মারা গিয়েছে? এই বিষয়ে সত্য ঘটনা আমরা জানতে চাই। কারণ অন্যান্য জাতীয় সংবাদ সংস্থা এবং আন্তর্জাতিক সংবাদ পত্রে লেখা হয়েছে এমন কোন ঘটনা ঘটেনি। কেউ মারা যায়নি।” তিনি এও প্রশ্ন তোলেন, “বোমা কি সঠিক জায়গায় পড়েছিল? নাকি নির্বাচন জিততে এর কৌশল নেওয়া হল? গত পাঁচ বছরে এমন কিছু ঘটনা। আর নির্বাচন আসতেই এসব ঘটনা ঘটতে শুরু করল।

 

পাশাপাশি তিনি আরও বলেন, “আমরা ফোর্সের সঙ্গে আছি। কিন্তু ফোর্সের সঙ্গে থাকলেও, আমরা চাই ফোর্সকে দিয়ে সত্যি কথা বলানো হোক। দেশকে সত্যি জানানো উচিত। রাজনীতির প্রয়োজনে আমরা যুদ্ধ চাই না। দেশের প্রয়োজনে যদি যুদ্ধ হয়, তাহলে আমরা দেশের সঙ্গে আছি।

 

প্রসঙ্গত, বুধবার দিল্লিতে বিজেপি বিরোধী জোটের মঞ্চ থেকে মমতা বলেছিলেন, “নিরাপত্তারক্ষীরা প্রাণ হারাচ্ছে আর সেটিকে নিয়ে মোদী, অমিত শাহরা রাজনীতি করছে। এটা মানা যায় না। আর যাই হোক শহীদদের রক্ত নিয়ে, ওদের রাজনীতি করতে দেব না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *