ওয়েব ডেস্ক:
বিমানবন্দর কাণ্ডে অভিষেকের স্ত্রীর কাছ থেকে কিছুই বাজয়াপ্ত হয়নি, কমিশনকে জানাল কাস্টমস।
উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিমানবন্দরের ঘটনায় ঠিক কী ঘটেছিল, আদৌ সোনা বা অন্য কোনও কিছু রুজিরার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছিল কিনা নির্বাচন কমিশন তার রিপোর্ট চেয়েছিল কেন্দ্রীয় সংস্থাগুলির কাছে। এর জবাবে একাধিক কেন্দ্রীয় সংস্থা আজ জানিয়ে দিল, ওই রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর কাছ থেকে কোনও কিছুই বাজেয়াপ্ত করা হয়নি। একযোগে এমন রিপোর্ট দিয়েছে সিআইএসএফ, কাস্টমস, এয়ারপোর্ট ডিরেক্টর এবং আয়কর বিভাগ।
উল্লেখ্য, গত ১৫ মার্চ রাতে শুল্ক দফতরের পাহারা এড়িয়ে বিমানবন্দর ছাড়ার অভিযোগ ওঠে অভিষেকের স্ত্রীর বিরুদ্ধে। কাস্টমসের অভিযোগ, বিধাননগর পুলিশের সাহায্যে ব্যাগে বিপুল পরিমাণ সোনা নিয়ে বিমানবন্দর ছাড়েন তিনি। ঘটনার ৭ দিন পর বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করে শুল্ক দফতর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news