ওয়েব ডেস্ক:
ভোটের মুখে আমজনতার জন্য সুখবর। সুদ কমল বাড়ি, গাড়ি ঋণের।
এইসঙ্গে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের সুদের বোঝাও কমতে চলেছে। বৃহস্পতিবার, মনেটারি পলিসি কমিটির (এমপিসি) সিদ্ধান্তে ২৫ বেসিস রেপো রেট কমাল রির্জাভ ব্যাঙ্ক। ৬.২৫ শতাংশ থেকে রেপো রেট কমে দাঁড়াল ৬ শতাংশে। এর ফলেই কমল বাড়ির ও গাড়ির ঋণের হার।
অর্থনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ভোটের মুখে এই সিদ্ধান্ত নেওয়া নয়া গভর্নর শক্তিকান্ত দাসের কাছে কঠিন সিদ্ধান্ত ছিল। সূত্রের খবর, আজকের বৈঠকে ৬ সদস্যের কমিটির ৪ জন রেপো রেট কমানোর সিদ্ধন্তে সম্মতি দেন।
উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবর্ষে ৭.২ শতাংশ জিডিপির লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। প্রসঙ্গত: গত অর্থবর্ষের জিডিপির পূর্বাভাস দিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে এশিয়ান ডেভালপমেন্ট ব্যাঙ্ক। এশিয়ান ডেভালপমেন্ট আউটলুক (এডিও) ২০১৯-র সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গত অর্থবর্ষের (২০১৮-১৯) সার্বিক বৃদ্ধি দাঁড়াতে পারে ৭.২ শতাংশে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং অস্বাভাবিক ভাবে টাকার দামের পতন হওয়ায় ব্যয় সংকোচের পথে হাঁটতে হয় কেন্দ্রকে। যার পরই চাঙ্গা হতে থাকে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি।
উল্লেখ্য, গভর্নের পদে বসেই গত ফেব্রুয়ারিতে ২৫ বেসিস রেপো রেট কমান শক্তিকান্ত দাস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news