ওয়েব ডেস্ক
পুলওয়ামা ঘটনার জেরে সতর্কতামূলক ব্যবস্থা নিতে উপত্যকায় সপ্তাহে দু দিন জনসাধারনের জন্য জাতীয় সড়ক বন্ধ রাখার নির্দেশ দিল প্রশাসন। ওই দুটি দিন হাইওয়ে দিয়ে শুধু নিরাপত্তারক্ষীদের কনভয় যাতায়াত করবে বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। বুধবার ও রবিবার, এই দুদিন ভোর ৪টে থেকে বিকেল ৫টা পর্যন্ত জম্মু-কাশ্মীরের জাতীয় সড়কে কোনও গাড়ী চলবে না। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বারামুলা থেকে শ্রীনগর, কাজীগুণ্ড, জওহর টানেল, উধমপুর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
জাতীয় সড়ক বন্ধের সিন্ধান্তে ক্ষুব্ধ সব দলই। বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও ঘটনার সমালোচনা করেন। তিনি বলেন, এই সিন্ধান্তের ফলে রোগীদের হাসপাতালে পৌঁছতে অসুবিধা হবে। নিরাপত্তারক্ষীদের উচিত বিশেষ ট্রেন ব্যবহার করা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news