Breaking News
Home / TRENDING / আকাশে অপেক্ষা, মোদীকে দায়ী করলেন মমতা

আকাশে অপেক্ষা, মোদীকে দায়ী করলেন মমতা

নীল রায়

প্রধানমন্ত্রীর জোড়া জনসভায় এসপিজি নিরাপত্তার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান শিলিগুড়িতে নামতে বিলম্ব হয়। সেই ঘটনা নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে ছাড়লেন না তিনি। এরপরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কিভাবে রাজনৈতিক কটাক্ষ করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী! এবং তা রাজনৈতিক সৌজন্যের কতটা পরিপন্থী। বুধবার শিলিগুড়ির জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রমণে যে তৃণমূল নেতৃত্ব দিশেহারা তাও বোঝা গেল মমতার বক্তব্যে। এদিন দিনহাটার সভায় নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ না করে তিনি বলেন, “আগে আসতে পারতাম। কিন্তু বাবু প্রধানমন্ত্রী! বড় নেতা! শিলিগুড়ি থেকে কলকাতায় যাচ্ছিলেন! আমাদের প্লেন আকাশে দাঁড়িয়ে রইল ।“ চাপে থাকা মুখ্যমন্ত্রী আরও বলেন, “ও মা! বাগডোগরায় নামতে তখন পাঁচ মিনিট বাকি। মেসেজ এল ভিভিআইপি মুভমেন্টের জন্য বিমানবন্দর বন্ধ। ব্যস! ৪০ মিনিট আমরা বসে রইলাম।” মুখ্যমন্ত্রীর দাবি, মোদীর বিমান যখন উড়ছিল, তখন তিনি আকাশে ছিলেন। নামতে দেওয়া হয়নি তাঁদের বিমান। মমতা বলেন, “পাবলিক মিটিং করে বিতর্কে আসুন। কোয়েশ্চেন করুন। রিপ্লাই দেব।” তিনি আরও বলেন, “ভারতে একজন মানুষের জন্যই নিরাপত্তা আছে। আর কারও নিরাপত্তা নেই। একটা মিটিংকে কেন্দ্র করে আকাশ বন্ধ, রাস্তা বন্ধ, সব বন্ধ।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *