নীল বণিক:
দায়িত্ব নিয়ে ব্রিগেডে স্বচ্ছ অভিযানে নামলেন বিজেপি কর্মীরা।
প্রধানমন্ত্রীর গতকালের সভার পর আজ সকাল থেকেই তাঁরা নেমে পড়েন মাঠ পরিস্কারের কাজে। দলের সাংগঠনিক সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় নিজে ঝাঁটা হাতে ব্রিগেড পরিছন্ন অভিযানে নামেন। মূল মঞ্চের সামনের দিকে রাজ্য নেতৃত্বকে নিয়ে ব্রিগেড পরিস্কারে হাত লাগান সুব্রত চট্টোপাধ্যায়। দলের যুব মোর্চার সদস্যরা মোট সাতটি দলে ব্রিগেড পরিস্কার অভিযানে নামেন। দুপুরের মধ্যে প্রায় অর্ধেক ব্রিগেড পরিস্কার করে ফেলেন বিজেপি কর্মীরা।

এদিন সুব্রত চট্টোপাধ্যায় জানান, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত দলীয় কর্মীরা কাজ করবেন। বৃহস্পতিবারের মধ্যেই ব্রিগেডকে আগের রূপে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হবে। ব্রিগেডের প্যান্ডেল খুলে ফেলা হলে তার গর্তও দায়িত্ব নিয়ে বিজেপি বন্ধ করবে বলে জানান সুব্রত। উল্লেখ্য, স্বচ্ছ ভারত অভিযানের জন্য রাজ্যে গেরুয়া শিবিরের নিজস্ব সেল রয়েছে। তার কর্মীরাই ব্রিগেড পরিস্কার করে সেনার হাতে ফিরিয়ে দেবেন বলে জানান দলের সাংগঠনিক সম্পাদক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news