Breaking News
Home / TRENDING / শাসকের সন্ত্রাসে অতিষ্ঠ তৃণমূলীরাও বিজেপিকে ভোট দেবেন, মত রূপার

শাসকের সন্ত্রাসে অতিষ্ঠ তৃণমূলীরাও বিজেপিকে ভোট দেবেন, মত রূপার

নিজস্ব সংবাদদাতা:

গত পঞ্চায়েত ভোটে নির্বাচনের নামে যা হয়েছে জলপাইগুড়িতে তাতে তৃণমূল কর্মীরাই অতিষ্ঠ।

জলপাইগুড়িতে ভোট প্রচারে এসে একথা বললেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তিনি আরও বলেন, সে কারণেই এখানকার সাধারণ মানুষের মধ্যে বিজেপিকে নিয়ে এত উচ্ছাস। এবং এলাকার মানুষ ঠিক করে ফেলেছে এবার তৃণমূলের সন্ত্রাস থেকে বাঁচতে বিজেপিকে দু’হাত তুলে আর্শীবাদ করবেন।

জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটে শাসক দল যে এলাকায় সবচেয়ে বেশি সন্ত্রাস করেছিল বলে অভিযোগ, সেই পাতকাটা, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী ডা. জয়ন্ত কুমার রায়ের সমর্থনে ভোট প্রচার করেন গেরুয়া নেত্রী তথা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপি নেত্রী তথা বিখ্যাত অভিনেত্রী রূপাকে দেখতে এদিন এলাকায় সাধারণ মানুষের ঢল নামে। বাধ্য হয়ে একটা সময় রুপা রাস্তায় দাঁড়িয়ে পড়েন। আমজনতার সঙ্গে মোবাইল ফোনে সেল্ফি তুলতে দেখা যায় লড়াকু বিজেপি নেত্রীকে।

প্রচার শেষে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, তৃণমূল পঞ্চায়েত ভোটে যেভাবে সন্ত্রাস করেছে তাতে বিভিন্ন এলাকার তৃণমূল কর্মীরাই অতিষ্ঠ। এবার তারা সকলেই বিজেপিকে ভোট দেবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *