Breaking News
Home / রাজনীতি (page 401)

রাজনীতি

বুধবার আরও ৪ প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস, জানতে ক্লিক

ওয়েব ডেস্ক: বুধবার আরও ৪ কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। আগেই রাজ্যের ৩৬ কেন্দ্রের প্রার্থীর নাম প্রকাশ করেছিল তারা। বুধবার আরও চার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হল। অর্থাত্‍ এখনও অবধি মোট ৪০ কেন্দ্রে প্রার্থী দিল কংগ্রেস। উল্লেখ্য, দল আগেই জানিয়ে ছিল ২ টি কেন্দ্রে তাঁরা প্রার্থী দেবে না। …

আরও পড়ুন »

বালাকোটে সেনা প্রত্যাঘাত করায় কষ্ট পেয়েছেন, কেঁদে ফেলেছেন ‘দিদি’: মোদি

ওয়েব ডেস্ক: বালাকোটে সেনা প্রত্যাঘাত করায় কষ্ট পেয়েছেন, কেঁদে ফেলেছেন ‘দিদি’ । আজ এভাবেই পুলওয়ামা পরবর্তী সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাব দিলেন নরেন্দ্র মোদি। দাবি করলেন, কংগ্রেস সেনাবাহিনীর মনোবল ভাঙার দায়িত্ব নিয়েছে। শিলিগুড়িতে মোদি বলেন— ‘কংগ্রেস সেনাবাহিনীর মনোবল ভেঙেছে।’ ‘বালাকোটে হামলার পর প্রশ্ন তুলেছে বিরোধীরা, চোখের জল ঝরছে …

আরও পড়ুন »

‘দিদি’ উন্নয়নের স্পিডব্রেকার: মোদি

ওয়েব ডেস্ক: শিলিগুড়ির সভায় দেশের সঙ্গে রাজ্যের তফাত কোথায় তা বুঝিয়ে দিলেন মোদি, রাজ্য পিছোচ্ছে তার কারণ যে ‘দিদি’ তাও স্পষ্ট করে দিলেন তিনি। মোদির ভাষায় মমতা হলেন ‘উন্নয়নের স্পিডব্রেকার’। মনে করিয়ে দিলেন তৃণমূল নেত্রী গরিবের উন্নয়নের নামে গরিবদের নিয়ে রাজনীতি করছেন। আরও বলেন— ‘দিদির নৌকা যে ডুবে গিয়েছে শিলিগুড়ির …

আরও পড়ুন »

উনিশের শেষেই রাজ্যে বিধানসভা নির্বাচন : মুকুল

দেবক বন্দ্যোপাধ্যায়:   এ বছরের শেষেই বিধানসভা নির্বাচন… তখনও সিগারেট ধরাননি, হাতে ধরেছেন সবে, নির্লিপ্ত ভঙ্গিমায় আপাত নিরীহ কিন্তু রাজনৈতিক ব্যঞ্জনায় গভীর শব্দগুলি উচ্চারণ করলেন মুকুল রায়। কিছুক্ষন আগে গড়বেতা থেকে ফিরেছেন। বুধবারের সকালেই উড়ে যাবেন শিলিগুড়ি। দু’একটা ফোন করা-ফোন ধরা আর চোখের সামনে দেওয়ালে টাঙানো টিভিতে চোখ রেখে আলগোছে …

আরও পড়ুন »

অর্জুনের তাড়ায় গোবিন্দের ভজনা! গল্ফস্টিক ছেড়ে করতালে দীনেশ

নীল রায় ভোট বড় বালাই। এ এমন এক পর্ব যেখানে নামী অভিনেত্রীকেও ভ্যানিটি ভ্যান ছেড়ে সানস্ক্রিন মেখে মাঠেঘাটে ঘুরতে হয়। এমন এক খেলা যেখানে অভিজ্ঞ দুঁদে নেতাকেও প্রতিপক্ষের তাড়ায় শখের গল্ফ কোর্ট ছেড়ে হরিসংকীর্তণ করতে হয়। কথায় বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ! তেমনই বিপক্ষে অর্জুন …

আরও পড়ুন »

৩ তারিখ উত্তরবঙ্গ থেকেই মোদীকে জবাব দেবেন মমতা

নীল রায় দলের ‘নিধিরাম সর্দার’ নেতাদের উপর ভরসা রাখতে পারছেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সবকিছু বিবেচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রমণের জবাব নিজেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ৩ এপ্রিল বাংলায় জোড়া সভা মোদীর। প্রথমটি উত্তরবঙ্গের শিলিগুড়িতে এবং দ্বিতীয়টি ব্রিগেডে। আগে ঠিক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ৪ তারিখ থেকে প্রচার …

আরও পড়ুন »

জিতবেন, ১০০ শতাংশ আশাবাদী লকেট

প্রসেনজিৎ ধর হুগলী লোকসভা কেন্দ্রে এবারের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।তৃণমুলের গত দুবারের সংসদ রত্না দে নাগের প্রতিপক্ষ লকেট। কখনও সাইকেল নিয়ে তো কখনও পায়ে হেঁটে এলাকায় প্রচার চালাচ্ছেন লকেট। গত চার বছর ধরে কর্মীদের সঙ্গে এলাকার কাজ করেছেন, তাই জেতার বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী লকেট। তাঁর মতে মানুষ বুঝে গিয়েছে …

আরও পড়ুন »

চেক নিয়ে মিমিকে ভোট দেওয়ার নির্দেশ তৃণমূল নেতার, বিস্ফোরক অভিযোগ অনুপমের

নীল রায় বিস্ফোরক অভিযোগ বিজেপি প্রার্থী অনুপম হাজরার। সোমবার তিনি নিজের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন। একটি ভিডিও ফুটেজ পোস্ট করে অনুপম হাজরা লেখেন, “চেক নিন মিমি চক্রবর্তীকে ভোট দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নিদান ” – অনুপমের অভিযোগ, আজ সোমবার নিয়ম ভেঙ্গে বেলা ১২ টায় দক্ষিণ ২৪ পরগনার ভোগালি …

আরও পড়ুন »

সুষ্ঠ নির্বাচনের দাবিতে কমিশনের দ্বারস্থ মুকুলরা

নীল বণিক রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে এদিন মুখ্য নির্বাচন কমিশনারের দ্বারস্থ হন বিজেপি নেতা মুকুল রায়, জয়প্রকাশ নারায়ণ ও প্রতাপ বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এসে এ রাজ্যের নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক করেন তাঁরা। বৈঠক শেষে মুকুল জানালেন এ রাজ্যে সি ও অফিস নিরপেক্ষ নয় তাই …

আরও পড়ুন »

মোদী দূর্নীতিপরায়ণদের চৌকীদার : মমতা

ওয়েব ডেস্ক মোদী দেশের নয়, দূর্নীতিপরায়ণ বড়লোকদের চৌকীদার; হায়দ্রাবাদে চন্দ্রবাবু নায়ডুর সভা থেকে এভাবেই মোদীকে চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বিরোধী জোটের প্রধানমন্ত্রী প্রার্থী নিয়ে মোদীর মন্তব্যকে কটাক্ষ করে বলেন, তৃতীয় ফ্রন্টের মধ্যে কে প্রধানমন্ত্রী হবে, তা জিজ্ঞেস করার মোদী কে? এদিন তেলেগু দেশম পার্টির সভা থেকে মমতা …

আরও পড়ুন »

ফের লক্ষাধিক টাকার জালনোট উদ্ধার

চিরঞ্জিত ঘোষ, বহরমপুর রাতভর অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকার জালনোট সহ ৫ জনকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ। সোমবার সকালে জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ জানান রবিবার সামশেরগঞ্জ থানার পুলিশ প্রথমে ওই থানা এলাকার একটি আম বাগান থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ১ লক্ষ ৬০ …

আরও পড়ুন »

নিজের কথার প্যাঁচে নিজেই পড়েছেন মমতা, ভোটের আগে উল্টো বিপত্তি

নীল রায় “চাচা, আপন প্রাণ বাঁচা!” পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান পরিস্থিতি দেখে তেমনটাই মনে হচ্ছে। দিন কয়েক আগে কালীঘাটে সাংবাদিক সম্মেলনে কাশ্মীর সমস্যা সমাধান করার দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে তাঁর দাবি ছিল, যেভাবে রাজ্যের জঙ্গলমহলে শান্তি ফিরিয়েছেন তিনি সেভাবেই নাকি শান্তি ফেরানো যাবে ভূস্বর্গে। ভাবখানা এমন, যেন সুযোগ পেলেই …

আরও পড়ুন »

মমতা সভার অনুমতি না দিলে মানুষের দরজায় যাব : মুকুল

নীল বণিক সভার অনুমতি না দিলে মানুষের দরজায় দরজায় যাব। রবিবার এমন মন্তব্য করলেন মুকুল রায়। ৩ এপ্রিল ব্রিগেডে মোদীর সভার পরেই উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন মুকুল রায়। প্রত্যেক জেলায় দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করতে যাওয়ার কথা তাঁর। তবে বাংলার সব প্রান্তে সভা করতে পারবেন কিনা সে বিষয়ে …

আরও পড়ুন »

স্বচ্ছ ভাবমূর্তি : হীরক জয়ন্তী ছবির হীরু নিজের জয় দেখছেন উলুবেড়িয়ায়

প্রসেনজিৎ ধর উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায় আজ সকাল থেকেই প্রচার শুরু করেন। উলুবেড়িয়ার রাস্তার দুধারে হীরক জয়ন্তী সিনেমার ‘হীরু’কে দেখতে উপচে পড়ে ভিড়। তাঁর মুখে ‘আই লাভ ইউ’ শুনবেন বলে মাঠের মধ্যে গাড়ির পাশে ছুটছেন বহু মানুষ জয় বলেন গ্রামবাংলার সঙ্গে তাঁর সম্পর্ক বহুদিনের। আজ সকাল থেকেই …

আরও পড়ুন »

কেষ্টর বিরুদ্ধে মমতার কাছে অভিযোগ তৃণমূল বিধায়কের, কানে তুললেন না মুখ্যমন্ত্রী

নীল রায় কেষ্টর ‘নকুলদানা’ বা ‘পাঁচন’ কোনওটাই পছন্দ নয় নদিয়াবাসীর। তাই দয়া করে কেষ্টকে পাঁচন এবং নকুলদানা দিতে বারন করুন। এভাবেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করলেন নদিয়া জেলার এক বিধায়ক। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর ঘরে নদিয়া জেলা তৃণমূলের বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার কাজের পাশাপাশি লোকসভা ভোটে দলের …

আরও পড়ুন »

দাসপুরে ভারতী ঘোষের ওপর হামলা, অভিযোগের তির তৃণমূলের দিকে

নীল বণিক ঘাটালের দাসপুরে প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। তাঁর উপর তৃণমূল কর্মীরা হামলা করে বলে অভিযোগ। ভারতী ঘোষের গাড়িও ভাঙচুর করে তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ। দাসপুর বিধানসভার নন্দনপুর, সরবেড়িয়া এলাকায় কর্মীদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। তারপর সন্ধ্যেবেলায় কর্মী ও নেতাদের নিয়ে একটি সংগঠনের বৈঠকও …

আরও পড়ুন »