Breaking News
Home / TRENDING / গুজব রুখতে ভারতে হোয়াটসঅ্যাপের নয়া পরিষেবা, জানুন বিস্তারিত

গুজব রুখতে ভারতে হোয়াটসঅ্যাপের নয়া পরিষেবা, জানুন বিস্তারিত

ওয়েব ডেস্ক:

নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতের হোয়াটসঅ্যাপে এবার চালু হল ফ্যাক্ট চেক পরিষেবা।

ফ্যাক্ট চেক পরিষেবা তড়িঘড়ি চালু করার অন্যতম কারণ নির্বাচনী মরসুম। যখন ভুয়ো খবর, মিথ্যে তথ্য তথা গুজব ছড়ানোর মতো ঘটনা ঘটে থাকে। যা থেকে অপ্রীতিকর ঘটনা ঘটেছে অতীতে।

মঙ্গলবার  ভারতের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এই ফ্যাক্ট চেক সার্ভিস বা তথ্য যাচাই পরিষেবা চালু করা হল৷ একটি বিবৃতিতে হোয়াটসঅ্যাপের তরফ জানানো হয়েছে, স্থানীয় সংস্থার সাহায্যে যাচাইয়ের কাজ করা হবে৷ তৈরি করা হবে ডেটাবেস, যেখানে ব্যবহারকারীরা কোনও তথ্য সঠিক কিনা, তা পরখ করতে পারবেন৷ জানা গিয়েছে ভারতে ২০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এই ডেটাবেসের সুবিধা পাবেন৷

এদিকে সোমবার ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে যে ফেসবুক, ইনস্টাগ্রাম মিলিয়ে মোট ৭১২টি অ্যাকাউন্ট, ৩৯০টি পেজ, গ্রুপ এবং অন্যান্য অ্যাকাউন্ট বন্ধ করে হয়েছে সম্প্রতি। যেগুলি পাকিস্তানের মিলিটারি পেজের নামে পরিচালনা করা হত। জানা গিয়েছে এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে ভারত বিদ্বেষী পোস্ট করা হতো নিয়মিত।

গুরুত্বপূর্ণ সংবাদ হল, পাকিস্তান সেনাবাহিনীর নামে পরিচালিত এই সব ফেসবুক পেজ বা অ্যাকাউন্টগুলো থেকে হিংসা ছড়ানো হচ্ছিল কাশ্মীরের মাটিতেও। ফেসবুক জানিয়েছে, কংগ্রেসের সঙ্গে যুক্ত ৫৪৯ টি অ্যাকাউন্ট এবং ১৩৮ টি পেজ সরানো হয়েছে৷ ব্যবহারকারীদের পরিচিতি নিয়ে বিভ্রাট থাকার কারণেই পেজ এবং প্রোফাইলগুলো সরিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ফেসবুকের পক্ষ থেকে৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *