নীল বণিক:
মোদির বাউন্সার আটকানোর মতো ক্ষমতা মমতার নেই, বললেন দিলীপ ঘোষ।
রায়গঞ্জে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে এসে একথা বলেন বিজেপির দাপুটে রাজ্য সভাপতি। তিনি বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর প্রচারের এসে বলেন, মোদির সঙ্গে মমতার তুলনা হয় না। এইসঙ্গে দিলীপ জানান, মোদি রাজ্যে প্রচারে আরও কয়েক দফায় আসবেন। মোদির আগমনে রাজ্যের মানুষ আরও বেশি করে বিজেপির ডাকে সাড়া দিচ্ছেন বলেও জানান বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ কটাক্ষের সুরে বলেন, মোদি রাজ্য সফরে যত আসবেন দিদির হতাশা তত বাড়বে। ফলে দিদি ভাষণে আবোল তাবোল বকবেনই।
এদিন দিলীপ আরও বলেন, শহর থেকে গ্রামগঞ্জে যে বাতাবরণ তৈরি হচ্ছে তাতে করে এবারে ভোটে রায়গঞ্জে আমরাই জিতব।রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে রাজ্য বিজেপির বড় সভা হবে কিনা প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, আজকে আমি এসেছি, এরপর কেন্দ্রীয় নের্তৃত্ব আসবে। তখন রায়গঞ্জে শুধু বিজেপির প্রচারই দেখা যাবে অন্য কোন দলকে দেখা যাবে না। এখানে নরেন্দ্র মোদি, যোগীজি ও অমিত শাহ-এর মধ্যে একজন সভা করবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news