Breaking News
Home / TRENDING / প্রথম দফায় সব বুথেই থাকছে বাহিনী, কমিশন সূত্রের খবর

প্রথম দফায় সব বুথেই থাকছে বাহিনী, কমিশন সূত্রের খবর

নিজস্ব সংবাদদাতা

প্রথম দফার নির্বাচনে রাজ্যের প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, নির্বাচন কমিশন সূত্রে খবর। জানা গিয়েছে, প্রথম দফায় বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীও মোতায়েন থাকবে।

উল্লেখ্য, কয়েকদিন আগে নির্বাচন কমিশনের তরফে জানানো হয় রাজ্যের প্রত্যেক বুথে মোতায়েন করার মতো কেন্দ্রীয় বাহিনী নেই। ফলে অনেক বুথেই বাহিনী ছাড়াই ভোট প্রক্রিয়া করানো হতে পারে বলে জানিয়েছিল কমিশন। প্রয়োজনীয় ৬০০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনীর দল কবে আসবে তাও জানা নেই বলে জানিয়েছিল কমিশন। তবে কমিশন সূত্রের খবর, যত বাহিনী আছে তাদের দিয়ে প্রথম দফার নির্বাচন শুষ্ঠভাবে সম্পন্ন করা সম্ভব। ফলে ভোটলুঠের যে আশঙ্কা বিরোধী দলগুলি প্রকাশ করেছিল, অন্তত প্রথম দফায় তাদের কিছুটা স্বস্তি হল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *