Breaking News
Home / TRENDING / চলতি অর্থ বর্ষেই দেশের আর্থিক বৃদ্ধির হার ৭.২%, রিপোর্ট এডিবি-র

চলতি অর্থ বর্ষেই দেশের আর্থিক বৃদ্ধির হার ৭.২%, রিপোর্ট এডিবি-র

ওয়েব ডেস্ক:

দেশের আর্থিক বৃদ্ধির হার ৭.২ শতাংশের মাত্রা ছুঁতে চলেছে।

চলতি অর্থ বর্ষেই ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭.২ শতাংশ হবে বলে জানিয়েছে এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। এর কারণ একাধিক। যেমন, ব্যবহারিক আয় বৃদ্ধি, কৃষকদের রোজগার বৃদ্ধি, নিম্ন পলিসি রেট, অভ্যন্তরীন চাহিদা বৃদ্ধি ইত্যাদি। এডিবি-র ধারনা, ২০২০ সালে মধ্যে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭ থেকে ৭.২ শতাংশ হতে পারে।

উল্লেখ্য, ২০১৭-র অর্থ বর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭.২ শতাংশ হয়েছিল। কিন্তু পরে কৃষি উত্‍পাদনে ঘাটতি এবং ব্যবহারিক আয় বৃদ্ধি থমকে যাওয়ায় ২০১৮ সালে তা কমে দাঁড়ায় ৭ শতাংশে। এক বছরের মধ্যেই ফের অর্থনৈতিক বৃদ্ধির উত্থান জোরাল হওয়াকে বড় সাফল্য হিসেবেই দেখছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক।

বিশ্ব পরিবেশ ও সেমিকনডাক্টর এক্সপোর্টে দুর্বলতার জেরে, চলতি অর্থ বর্ষে বৈদেশিক চাহিদা কম থাকলেও ২০২০ সালে পরিস্থিতি পুনরুদ্ধার করা সম্ভব মনে করছে এডিবি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *