Breaking News
Home / রাজনীতি (page 277)

রাজনীতি

ব্যাঙ্ক সংযুক্তির ফলে চাকরি যাবে না একজনেরও, আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

ওয়েব ডেস্কঃ   কেন্দ্রীয় সরকার আগেই ঘোষণা করেছিল ১০টি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক মিশে এই ৪টি বড় ব্যাংকে পরিণত হবে। কিন্তু সরকারের এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছিল ব্যাংক কর্মচারীদের মনে। তাঁরা ভেবেছিলেন, এই সংযুক্তিকরণের ফলে কাজ হারাবেন বহু মানুষ। কিন্তু এবার তাঁদের এই চিন্তাকে প্রশমিত করল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।   …

আরও পড়ুন »

দেশের আর্থিক মন্দার জন্য অর্থমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন প্রিয়াঙ্কা

ভাস্কর মান্না:   দেশে আর্থিক মন্দা নিয়ে গত তিন দিনে, এনিয়ে দু’বার টুইট করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গাঁধী বঢরা। এবারে তিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামানের উক্তি তুলে ধরে বলেন, “দেশে আর্থিক মন্দা চলছে। এই পরিস্থিতিতে রাজনীতি করা উচিত নয়। ওনার রাজনীতির ওপরে ওঠে জনতার কথা ভাবা উচিত।” এর আগে ৩০ আগস্ট …

আরও পড়ুন »

অর্জুনের সিংয়ের ওপর হামলার ঘটনায় সিবিআই তদন্ত চান মুকুল রায়

সূর্য সরকার। দলের সংসদ সদস্য অর্জুন সিংয়ের ওপর হামলার ঘটনায় সিবিআই তদন্ত চাইলেন বিজেপি নেতা মুকুল রায়। রবিবার টুইট করে প্রাক্তন রেলমন্ত্রী লিখেছেন, “গোটা ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছি।” তিনি আরও লিখেছেন, “রাজ্য পুলিশ গোটা ঘটনা ধামাচাপা দিতে চাইছে। আমি সিবিআই তদন্তের দাবি জানিয়েছি।” উল্লেখ্য, পার্টি …

আরও পড়ুন »

নিষ্ফলা ডার্বি নিয়ে আক্ষেপ সমর্থকদের

প্রসেনজিৎ মাহাতো: দুই দলের সমর্থকরাই জয় দেখার আশায় যুবভারতীতে ভিড় জমিয়েছিল। কিন্তু ৯০ মিনিট শেষে কোনও দলই জিতল না, কোনও দলই হারল না। রবিবারের ডার্বি নিষ্ফলা রইল। ০–০ ড্র। দুটো দলই রক্ষণাত্মক রণনীতিতে দল সাজিয়েছিল। মোহনবাগান তুলনামূলক সুন্দর ফুটবল খেলেছে। চামোরোকে রিজার্ভ বেঞ্চে রেখে সুহেরকে একা স্ট্রাইকারে খেলিয়ে বিপক্ষকে ঘোল …

আরও পড়ুন »

অর্জুনকে দেখতে হাসপাতালে কৈলাস-মুকুল-দিলীপ, হামলা নিয়ে ক্ষোভ প্রকাশ জেপি নাড্ডার

জয় ঘোষ। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন বিজেপি কেন্দ্রীয় কমিটির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। রবিবার রাতে এক বিশাল টুইট করে হামলার নিন্দা করেন তিনি। বিজেপির সর্বভারতী কার্যকরি সভাপতি জেপি নাড্ডা এদিন টুইট করে বলেন “উত্তর ২৪ পরগনা জেলায় বিজেপি অফিস দখলের চেষ্টা এবং …

আরও পড়ুন »

বৌবাজারে মেট্রো রেলের কাজের কম্পনে ভেঙে পড়ল বাড়ি

সূর্য সরকার:   বউবাজারের ভেঙে পড়ল দু’টি বাড়ি। আতঙ্ক গোটা এলাকায়। আরও কয়েকটি বাড়িতে চওড়া ফাটল। প্রতি মুহূর্তেই বাড়ছে ফাটলের বহর। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।    স্থানীয় মানুষের ক্ষোভ সামলাতে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। অভিযোগ, ইস্ট-ওয়েস্ট মেট্রোর বোয়িং …

আরও পড়ুন »

অর্জুন সিংয়ের ওপর হামলার প্রতিবাদে ১২ ঘন্টা ব্যারাকপুর বনধ ডাকল বিজেপি

নীল রায়। ব্যারাকপুর শিল্পাঞ্চলে বনধের ডাক বিজেপি! সোমবার ব্যারাকপুরে ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে তারা। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ওপর হামলার ঘটনায় এই বনধের ডাক দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলা সভানেত্রী ফাল্গুনী পাত্র জানিয়েছেন, সোমবার ১২ ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়েছে। রবিবার ফিডার রোড বিজেপির পার্টি অফিস তৃণমূলের …

আরও পড়ুন »

এবার পুজোয় “পাসওয়ার্ড” হাজরা পার্কে

নীল রায়। এবার পুজোর “পাসওয়ার্ড” কী? জানতে হলে যেতেই হবে হয় প্রেক্ষাগৃহ, নয় হাজরা পার্কের শারোদৎসবে! রবিবার যতীন দাস পার্কে বসেছিল তারার মেলা। হাজরা পার্ক পৌর কর্মচারী সমন্বয় সমিতির দূর্গোৎসবের পুজোর এবারের থিম “পাসওয়ার্ড”। শিল্পী তন্ময় চক্রবর্তীর ভাবনায় সেজে উঠছে তাদের পুজো। সেই তন্ময় চক্রবর্তী আবার দেব-রুক্মিণী-পরমব্রত-পাওলি দাম অভিনীত ছবি …

আরও পড়ুন »

হাসপাতালে শুয়েই টুইট করে মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনকে আক্রমণ আহত অর্জুনের

নীল রায়। কথায় কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বিজেপিকে আক্রমণ করেন। তাঁর দেখানো পথে হেঁটেই রবিবার হাসপাতালের বিছানায় শুয়ে পরপর তিনটি টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পুলিশ প্রশাসনকে আক্রমণ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। পার্টি অফিস উদ্ধার করতে গিয়ে ফিডার রোডে আক্রান্ত হন বিজেপি সাংসদ অর্জুন। …

আরও পড়ুন »

পার্থসারথি পাণ্ডা’র কবিতা ‘ এবং ছায়ামানুষী’

এবং ছায়ামানুষী   পার্থসারথি পাণ্ডা:   দু’হাত দূরে তোমার ছায়া তার ওপারে তুমি, নির্মোকে জল অনন্ত জল বিহনস্পর্শিনী!   দেহের ভেতর অনেক মন– মনের ভেতর দেহ, সমিধ শেষে সৌধ হলে সঙ্গ খোঁজে নাকো…

আরও পড়ুন »

বয়স কমিয়ে যুব কংগ্রেসের সাংগঠনিক ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগ সভাপতি শাদাবের বিরুদ্ধে

নীল রায়। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের যুব সংগঠনের সভাপতি শাদাব খানের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল এআইসিসিতে। সেই অভিযোগ পত্রে লেখা হয়েছে বয়স ভাঁড়িয়ে যুব কংগ্রেসের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শাদাব। তাই অবিলম্বে তাঁকে ওই পদ থেকে সরানো হোক। ওই চিঠিতে এমনটাই উল্লেখ করা হয়েছে। জোড়াসাঁকো বিধানসভার যুব কংগ্রেস সভাপতি মহম্মদ ইমরান …

আরও পড়ুন »

শোভন-বৈশাখীর বিজেপি ত্যাগ নিয়ে মাথাব্যথা নেই রত্নার

সূর্য সরকার। “শোভনবাবু তো নিজের সিদ্ধান্তে বিজেপিতে যোগ দেননি। তাঁর যোগদানের পিছনে অন্য মাথা কাজ করেছিল। তবে এখনও শোভন আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত নেননি। তাই জল্পনাতে বিশেষ কান দেওয়া উচিত না।” রবিবার বেহালায় এক গণেশ পুজোর উদ্বোধনে এসে এমনটাই বললেন কলকাতার প্রাক্তন মেয়র তথা বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না …

আরও পড়ুন »

রক্তাক্ত অর্জুন, উত্তপ্ত ব্যারাকপুর, অশান্তির সম্ভাবনা

নিজস্ব সংবাদদাতা। পার্টি অফিস দখল করে আবারও উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুর শিল্পাঞ্চল। রবিবার সকালে বিজেপির একটি পার্টি অফিস দখল করতে চায় তৃণমূল এমনটাই অভিযোগ। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। শ্যামনগরের পর তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কাঁকিনাড়া। সংঘর্ষের মাঝে ইটের আঘাতে মাথা ফাটল সাংসদ অর্জুন সিংয়ের। সাংসদের অভিযোগ, বারাকপুরের পুলিশ কমিশনারই …

আরও পড়ুন »

সিআরপিএফ, সেনা জওয়ান সহ প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারের নাম বাদ এনআরসিতে, বিজেপিকে টুইট আক্রমণ মমতার

নীল রায়। সিআরপিএফ ও সেনাবাহিনীর জওয়ান থেকে শুরু করে প্রাক্তন রাষ্ট্রপতি পরিবারের সদস্যদের নাম বাদ গিয়েছে এনআরসির তালিকা থেকে। অসমের নাগরিকপঞ্জির তালিকা নিয়ে আবারও সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌ রবিবার সকালে পরপর তিনটি টুইট করেন তিনি। প্রথম টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “এর আগে আমি এনআরসি-র সব কিছু নিয়ে ওয়াকিবহাল …

আরও পড়ুন »

অসুস্থ অশোক ভট্টাচার্যকে দেখতে গেলেন সৌরভ

নীল রায়। দিন কয়েক আগেই শিলিগুড়ির বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন সিপিআই (এম) নেতা তথা শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসার জন্য তাঁকে আনা হয়েছিল কলকাতায়। রবিবার অসুস্থ অশোক ভট্টাচার্যর সঙ্গে কলকাতায় দেখা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার কলকাতায় ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি …

আরও পড়ুন »

জঙ্গি সংগঠন থেকে বিজেপি ও বজরং দলের টাকা নেওয়ার অভিযোগ তুললেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ

ওয়েব ডেস্কঃ   বিতর্কিত মন্তব্য করলেন মধ্যপ্রদেশের প্রাক্তণ মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দিগ্বিজয় সিংহ। শনিবার কংগ্রেসের এই প্রবীণ নেতা বলেন, “বিজেপি ও বজরং দল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী আইএসআই থেকে টাকা নেয়। কিছু মুসলিম লোক চর সেজে এই কাজটা নিঃশব্দে করেন। এব্যাপারে সবার নজর দেওয়া উচিত।”   কিছুদিন আগে মধ্য …

আরও পড়ুন »