Breaking News
Home / TRENDING / অর্জুনের সিংয়ের ওপর হামলার ঘটনায় সিবিআই তদন্ত চান মুকুল রায়

অর্জুনের সিংয়ের ওপর হামলার ঘটনায় সিবিআই তদন্ত চান মুকুল রায়

সূর্য সরকার।

দলের সংসদ সদস্য অর্জুন সিংয়ের ওপর হামলার ঘটনায় সিবিআই তদন্ত চাইলেন বিজেপি নেতা মুকুল রায়। রবিবার টুইট করে প্রাক্তন রেলমন্ত্রী লিখেছেন, “গোটা ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছি।” তিনি আরও লিখেছেন, “রাজ্য পুলিশ গোটা ঘটনা ধামাচাপা দিতে চাইছে। আমি সিবিআই তদন্তের দাবি জানিয়েছি।” উল্লেখ্য, পার্টি অফিস দখল ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে জগদ্দল৷ বিজেপির অবরোধ তুলতে গেলে ধুন্ধুমার বাঁধে পুলিশের সঙ্গে৷ সার্কাস মোড়ে অবরোধ তুলতে গেলে ইটবৃষ্টি হয়৷ পরিস্থিতি সামলাতে নামানো হয় র‍্যাফ৷ এই সময়েই মাথা ফাটে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের৷ ইটের আঘাতে আহত বেশ কয়েকজন পুলিশ কর্মীও৷

যদিও, পুলিশের দাবি, ইটের আঘাতেই মাথা ফেটেছে অর্জুনের। তবে বিজেপি নেতৃত্বের দাবি, ইঁটের ঘায়ে নয়, পুলিশের লাঠির আঘাতেই মাথা ফেটেছে তাঁর৷ রবিবার অর্জুন সিংয়ের বাড়ির সামনেও বোমাবাজি হয়৷ তাঁর বাড়ি ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী৷ রক্তাক্ত অর্জুনকে প্রথমে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁকে দেখতে যান বিজেপি নেতা মুকুল রায়। মুকুলের অভিযোগ, রাজ্যের শাসকদল আর পুলিশের বেআইনি পার্টনারশিপে বাংলার আইনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা উচিত বলে মন্তব্য করেন এই বিজেপি নেতা।

যদিও, তৃণমূলের উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকও দাবি করেছেন, পুলিশ লাঠি চালায়নি। বিজেপি-র কর্মীরাই মেরেছে অর্জুনকে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, সাংসদের আঘাত লেগেছে ইটের ঘায়ে। পুলিশ লাঠি চালায়নি। পুলিশের বক্তব্য, ওই ইট ছুড়েছে বিজেপি কর্মীরাই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *