নীল রায়।
সিআরপিএফ ও সেনাবাহিনীর জওয়ান থেকে শুরু করে প্রাক্তন রাষ্ট্রপতি পরিবারের সদস্যদের নাম বাদ গিয়েছে এনআরসির তালিকা থেকে। অসমের নাগরিকপঞ্জির তালিকা নিয়ে আবারও সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে পরপর তিনটি টুইট করেন তিনি। প্রথম টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “এর আগে আমি এনআরসি-র সব কিছু নিয়ে ওয়াকিবহাল ছিলাম না। আমরা খবর পেয়েছি, এই তালিকা থেকে এক লাখের উপর গোর্খার নাম বাদ পড়েছে। এই ঘটনায় আমি অবাক ও মর্মাহত হয়েছি।” দ্বিতীয় টুইটে তিনি লেখেন, “আসলে হাজার হাজার প্রকৃত ভারতীয়দের নাম এই তালিকা থেকে বাদ পড়েছে। তার মধ্যে অনেক সিআরপিএফ ও সেনাবাহিনীর অন্যান্য জওয়ানরা রয়েছেন। প্রাক্তন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদের পরিবারের সদস্যদের নামও বাদ পড়েছে এই তালিকা থেকে।”
শেষ টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “সরকারের উচিত যে সমস্ত প্রকৃত ভারতীয়রা এই তালিকা থেকে বাদ পড়েছেন, তাঁদের দিকে লক্ষ্য রাখা। প্রকৃত ভারতীয় ভাই-বোনদের উপর যাতে সুবিচার হয়, সে দিকে লক্ষ্য রাখা উচিত সরকারের। শনিবার এনআরসি তালিকা প্রকাশের পর জোড়া টুইট করে বিজেপিকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই টুইটে তিনি লেখেনন, “অসৎ উদ্দেশ্যে এনআরসি করে সমাজের এবং দেশের বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে। যে সমস্ত বাঙালিদের নাম বাদ গিয়েছে এনআরসি তালিকা থেকে বিশেষ করে তাঁদের জন্য আমারর মন কাঁদছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news