Breaking News
Home / TRENDING / বয়স কমিয়ে যুব কংগ্রেসের সাংগঠনিক ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগ সভাপতি শাদাবের বিরুদ্ধে

বয়স কমিয়ে যুব কংগ্রেসের সাংগঠনিক ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগ সভাপতি শাদাবের বিরুদ্ধে

নীল রায়।

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের যুব সংগঠনের সভাপতি শাদাব খানের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল এআইসিসিতে। সেই অভিযোগ পত্রে লেখা হয়েছে বয়স ভাঁড়িয়ে যুব কংগ্রেসের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শাদাব। তাই অবিলম্বে তাঁকে ওই পদ থেকে সরানো হোক। ওই চিঠিতে এমনটাই উল্লেখ করা হয়েছে। জোড়াসাঁকো বিধানসভার যুব কংগ্রেস সভাপতি মহম্মদ ইমরান এই চিঠিটি লিখেছেন সর্বভারতীয় যুব সংগঠনের সভাপতিকে। চিঠির কপি পাঠিয়েছেন প্রাক্তন এআইসিসি সভাপতি রাহুল গান্ধী, দলের মহাসচিব প্রিয়াঙ্কা বঢ়রা গান্ধী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা মতিলাল ভোরাকে।

দলের শীর্ষ নেতৃত্বকে চিঠি পাঠানোর কথা স্বীকার করে নিয়েছেন মহম্মদ ইমরান। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরাই নরেন্দ্র মোদি ও স্মৃতি ইরানির বিরুদ্ধে বয়স তথা তথ্য ভাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রী পদে বসেছেন বলে অভিযোগ করি। কিন্তু আমাদের দলের নেতা নির্বাচনের ক্ষেত্রেও যদি একই ঘটনা ঘটে তবে তা হবে অত্যন্ত লজ্জার। যিনি বয়স ভাড়িয়ে সভাপতি পদে বসেছেন তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলেই আমি শীর্ষ নেতৃত্বকে তথ্য-প্রমাণ সমেত চিঠি লিখেছি।”

চিঠিতে উল্লেখ করা হয়েছে শাদাব খানের জন্ম ১৯৮১ সালের ১৫ জুন। কিন্তু, শাদাব তাঁর জন্ম ১৯৮৫ সালের ১৫ জুন দেখিয়েছেন। যুব কংগ্রেস সভাপতি পদে নির্বাচনের জন্য শাদাব নিজের বয়স চার বছর কম দেখিয়েছেন। কংগ্রেসের নির্বাচনী নিয়ম-নীতি অনুযায়ী ওই সময় যুব সংগঠনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে ৩৫ বছর বয়স প্রয়োজন ছিল। তাই বয়স কমিয়ে এবং বিকৃত তথ্য পেশ করে ভোটে লড়াই করেছিলেন শাদাব খান, এমনটাই অভিযোগ করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে যুব কংগ্রেস সভাপতি শাদাব খান বলেন ” আমার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে বা কোথাও চিঠি পাঠানো হয়েছে বলে আমি কিছুই জানি না।” প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের যুব সংগঠনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাদাব। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের পুএ রোহন মিত্রকে ভোটে হারিয়ে যুব সংগঠনের সভাপতি হন তিনি। এবার তাঁর যুব সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার বৈধতা নিয়েই প্রশ্ন উঠল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *