Breaking News
Home / TRENDING / এবার পুজোয় “পাসওয়ার্ড” হাজরা পার্কে

এবার পুজোয় “পাসওয়ার্ড” হাজরা পার্কে

নীল রায়।

এবার পুজোর “পাসওয়ার্ড” কী? জানতে হলে যেতেই হবে হয় প্রেক্ষাগৃহ, নয় হাজরা পার্কের শারোদৎসবে!

রবিবার যতীন দাস পার্কে বসেছিল তারার মেলা। হাজরা পার্ক পৌর কর্মচারী সমন্বয় সমিতির দূর্গোৎসবের পুজোর এবারের থিম “পাসওয়ার্ড”। শিল্পী তন্ময় চক্রবর্তীর ভাবনায় সেজে উঠছে তাদের পুজো। সেই তন্ময় চক্রবর্তী আবার দেব-রুক্মিণী-পরমব্রত-পাওলি দাম অভিনীত ছবি “পাসওয়ার্ড”-এর প্রোডাকশন ডিজাইনারও বটে। এদিন পাসওয়ার্ড ছবির দ্বিতীয় টিজার লঞ্চ হল হাজরা পার্ক পুজো প্রাঙ্গণের অস্থায়ী মঞ্চে। এই অনুষ্ঠানে যেমন হাজির হয়েছিলেন ছবির অভিনেতা দেব, পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী পাওলি দাম ও রুক্মিণী। তেমনি হাজির ছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, ছবির অন্যতম প্রযোজক তথা দেবের বাবা গুরুপদ অধিকারী, সংগীত পরিচালক স্যাভি।

থিম পুজোর ইতিহাসে এই প্রথম কোনও থিম হচ্ছে যা একটি বাংলা সিনেমার নাম তথা বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি। এ প্রসঙ্গে পুজো কমিটির সাধারণ সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায় বলেন, “কাকতালীয় ভাবেই আমাদের পুজোর থিমের নাম “পাসওয়ার্ড” এবং দেব-রুক্মিণী অভিনীত ছবির নাম “পাসওয়ার্ড”। এই দুটি বিষয়কে যিনি এক জায়গায় আনতে পেরেছেন তিনি আমাদের শিল্পী তন্ময় চক্রবর্তী। “পাসওয়ার্ডে” কি রহস্য আছে তা জানতে ছবিটি যেমন দেখতে হবে। তেমনি আসতে হবে হাজরা পার্কের পুজো দেখতেও।”

ছবিটি প্রসঙ্গে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় বলেন, “আমরা সকলেই ইন্টারনেট ব্যবহার করি। কিন্তু ইন্টারনেট প্রসঙ্গে সচেতন নই। তাই প্রায়ই শোনা যায় হ্যাকিংয়ের কথা। ‘পাসওয়ার্ড’ ছবিটি যেমন মানুষকে বিনোদন দেবে, তেমনিই ইন্টারনেট প্রসঙ্গে সচেতন করবে।” আগামী ২ অক্টোবর দুর্গাপুজোর চতুর্থীতে মুক্তি পাবে “পাসওয়ার্ড”। এদিনের অনুষ্ঠান মঞ্চে ছবির কলাকুশলীরা প্রতিশ্রুতি দেন হাজরা পার্কের পুজোর উদ্বোধন অনুষ্ঠানে আসবেন তারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *