Breaking News
Home / TRENDING / রক্তাক্ত অর্জুন, উত্তপ্ত ব্যারাকপুর, অশান্তির সম্ভাবনা

রক্তাক্ত অর্জুন, উত্তপ্ত ব্যারাকপুর, অশান্তির সম্ভাবনা

নিজস্ব সংবাদদাতা।

পার্টি অফিস দখল করে আবারও উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুর শিল্পাঞ্চল। রবিবার সকালে বিজেপির একটি পার্টি অফিস দখল করতে চায় তৃণমূল এমনটাই অভিযোগ। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। শ্যামনগরের পর তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কাঁকিনাড়া। সংঘর্ষের মাঝে ইটের আঘাতে মাথা ফাটল সাংসদ অর্জুন সিংয়ের। সাংসদের অভিযোগ, বারাকপুরের পুলিশ কমিশনারই আঘাত করেছেন তাঁকে। এখনও থমথমে এলাকা। কার্যত স্তব্ধ কাঁকিনাড়া-ভাটপাড়া চত্বর।

এদিন সকালে শ্যামনগরের ফিডার রোডের উপর অবস্থিত বিজেপির দুটি পার্টি অফিস দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ ওঠে বিজেপির পতাকা, ফেস্টুন, ফ্লেক্স খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে দেয় তৃণমূল কর্মীরা। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি৷ ঘটনাস্থলে যান বারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ তাঁর অভিযোগ, পুলিশের সামনেই গাড়ি ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ ইট, লাঠি দিয়ে তাঁর গাড়ির কাচ ভাঙা হয়৷ ইচ্ছাকৃতভাবে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে শাসকদল৷ প্রতিবাদে রাস্তা অবরোধ করে গেরুয়া বাহিনী৷ কর্মী-সমর্থকদের নিয়ে রাস্তায় বসে প্রতিবাদ দেখান সাংসদ।

কর্মীদের সঙ্গে বিক্ষোভে অর্জুন সিংয়ের কিছুক্ষণের ব্যবধানে কাঁকিনাড়ায় ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি কর্মীরা। ব্যাপক বোমাবাজি করা হয় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার নেতৃত্বে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি কর্মীরা। এলোপাথাড়ি ইট ছোঁড়ে স্থানীয়রাও। ইটের আঘাতে আহত হন কমিশনার। মাথা ফাটে বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের।

অভিযোগ, এরপরই গুলি চালান মনোজ ভার্মা। বেশ কিছুক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে এখনও থমথমে এলাকা। অর্জুন সিংয়ের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সাংসদের অভিযোগ, ইটের আঘাতে নয়, খোদ কমিশনারই মারধর করেছেন তাঁকে। জানা গিয়েছে, বর্তমানে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে এবিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি বারাকপুরের পুলিশ কমিশনার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *