Breaking News
Home / TRENDING / নিষ্ফলা ডার্বি নিয়ে আক্ষেপ সমর্থকদের

নিষ্ফলা ডার্বি নিয়ে আক্ষেপ সমর্থকদের

প্রসেনজিৎ মাহাতো:

দুই দলের সমর্থকরাই জয় দেখার আশায় যুবভারতীতে ভিড় জমিয়েছিল। কিন্তু ৯০ মিনিট শেষে কোনও দলই জিতল না, কোনও দলই হারল না। রবিবারের ডার্বি নিষ্ফলা রইল। ০–০ ড্র।

দুটো দলই রক্ষণাত্মক রণনীতিতে দল সাজিয়েছিল। মোহনবাগান তুলনামূলক সুন্দর ফুটবল খেলেছে। চামোরোকে রিজার্ভ বেঞ্চে রেখে সুহেরকে একা স্ট্রাইকারে খেলিয়ে বিপক্ষকে ঘোল খাইয়েছেন বাগান কোচ। অন্যদিকে আলেসান্দ্রো কেন কোলাডোকে এত পরে নামালেন তা নিয়ে সমালোচনা চলছে।
দুটো দলই সুযোগ তৈরি করেছে। মিসও করেেছ। সুহের জোড়া সুবর্ণ সুযোগ মিস করেছেন। ম্যাচ শেষে আপশোস করে সুহের বলছিলেন, ‘আমার জন্যই দল জিততে পারল না। খারাপ লাগছে।’
কোলাডোকে কেন আলেসান্দ্রো শুরু থেকে নামালেন না, তার ব্যখ্যা খুঁজে পাচ্ছেন না সমর্থকরা। পিন্টু মাহাতো পুরো ফিট নন। তা সত্ত্বেও পিন্টুকে নামিয়ে দিয়েছিলেন আলেসান্দ্রো। তেমন দাগ কাটতে পারেননি তিনি।

গোটা প্রথমার্ধ বাগান দুরন্ত খেলেছে। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল খেলাটা ধরলেও লাভ কিছু হয়নি। প্রতি–আক্রমণে বাগান বেশ কয়েকটা পজিটিভ আক্রমণ শানায়। শেষ পর্যন্ত ম্যাচ অমীমাংসিত থেকেছে। মরশুমের প্রথম ডার্বিতে ঝুঁকি নিতে না গিয়েই এই ফল ডার্বির।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *