Breaking News
Home / TRENDING / অর্জুন সিংয়ের ওপর হামলার প্রতিবাদে ১২ ঘন্টা ব্যারাকপুর বনধ ডাকল বিজেপি

অর্জুন সিংয়ের ওপর হামলার প্রতিবাদে ১২ ঘন্টা ব্যারাকপুর বনধ ডাকল বিজেপি

নীল রায়।

ব্যারাকপুর শিল্পাঞ্চলে বনধের ডাক বিজেপি! সোমবার ব্যারাকপুরে ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে তারা। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ওপর হামলার ঘটনায় এই বনধের ডাক দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলা সভানেত্রী ফাল্গুনী পাত্র জানিয়েছেন, সোমবার ১২ ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়েছে। রবিবার ফিডার রোড বিজেপির পার্টি অফিস তৃণমূলের হাত থেকে দখলমুক্ত করতে যান সংসদ সদস্য অর্জুন সিং। সেখানেই তাঁর ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ বিজেপির। সংঘর্ষের ঘটনায় মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন তিনি। বর্তমানে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এই বাহুবলী নেতা। তাঁর ওপর এমন হামলা প্রতিবাদে আর চুপ করে বসে থাকতে নারাজ গেরুয়া শিবির। তাই তড়িঘড়ি ব্যারাকপুর বনধের ডাক দিয়েছে তারা।

সম্প্রতি লেকটাউন এবং বর্ধমানে বিজেপি-র রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের ওপর হামলা হয়। বনগাঁ উত্তরের তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দেওয়া বিধায়ক বিশ্বজিৎ দাসের উপর হামলা হয় একই দিনে। ফলে সোমবার রাজ্যের সব জেলায় পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু অর্জুনের ঘটনা নিয়ে একেবারে ১২ ঘন্টা বনধের ডাক দিল বিজেপি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *