Breaking News
Home / TRENDING / হাসপাতালে শুয়েই টুইট করে মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনকে আক্রমণ আহত অর্জুনের

হাসপাতালে শুয়েই টুইট করে মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনকে আক্রমণ আহত অর্জুনের

নীল রায়।

কথায় কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বিজেপিকে আক্রমণ করেন। তাঁর দেখানো পথে হেঁটেই রবিবার হাসপাতালের বিছানায় শুয়ে পরপর তিনটি টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পুলিশ প্রশাসনকে আক্রমণ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। পার্টি অফিস উদ্ধার করতে গিয়ে ফিডার রোডে আক্রান্ত হন বিজেপি সাংসদ অর্জুন। সংঘর্ষে মাথা ফাটে তাঁর। ব্যারাকপুরে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ভর্তি করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সেখান থেকেই করা টুইটে তাঁর নিশানায় ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার মনোজ ভার্মা। অর্জুন লেখেন, আমি পুলিশকর্তা মনোজ ভার্মা হাতে আক্রান্ত হয়েছে। মনোজ ভার্মা সেই পুলিশ অফিসার সম্প্রতি যিনি মুখ্যমন্ত্রীর হাত থেকে পদক নিয়েছেন। অন্ধের মত মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করে আমাকে মেরে পদকের ঋণ শোধ করতে চাইলেন তিনি।”

এদিন সন্ধ্যায় ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি হতে অর্জুন সিংকে দেখতে যান বিজেপি নেতা মুকুল রায়। তিনিও সাংসদের ওপর হামলার তীব্র নিন্দা করেছেন। টুইটে অর্জুন অভিযোগ করেন পরিবার ও পার্টির ২০-২৫ জন মহিলাকে তাঁর বাড়ি  মজদুর ভবন থেকে গ্রেফতার করেছে পুলিশ। সঙ্গে তিনি তাঁর শুভানুধ্যায়ীদের এমন সময় পাশে থাকার জন্য ধন্যবাদ দেন। অর্জুন টুইটটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা মুকুল রায় বিজেপি কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেননকে ট্যাগ করেছেন।

লেকটাউনের দক্ষিণদাঁড়িতে দিলীপ ঘোষের ওপর আক্রমনের ঘটনার পর ব্যারাকপুরের বিজেপি সাংসদের ওপর হামলার ঘটনায় আর চুপ থাকতে চাইছেন না বিজেপি নেতৃত্ব। এই ইস্যুতে সোমবার রাজ্য জুড়ে আন্দোলনে নামছে বিজেপি। সব জেলায় বড় জমায়েত করে পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে রাজ্য বিজেপি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *