Breaking News
Home / TRENDING / ব্যাঙ্ক সংযুক্তির ফলে চাকরি যাবে না একজনেরও, আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

ব্যাঙ্ক সংযুক্তির ফলে চাকরি যাবে না একজনেরও, আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

ওয়েব ডেস্কঃ

 

কেন্দ্রীয় সরকার আগেই ঘোষণা করেছিল ১০টি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক মিশে এই ৪টি বড় ব্যাংকে পরিণত হবে। কিন্তু সরকারের এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছিল ব্যাংক কর্মচারীদের মনে। তাঁরা ভেবেছিলেন, এই সংযুক্তিকরণের ফলে কাজ হারাবেন বহু মানুষ। কিন্তু এবার তাঁদের এই চিন্তাকে প্রশমিত করল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

 

রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ব্যাংকগুলোকে চাঙ্গা করতেই এই সংযুক্তিকরণের পথে হেঁটেছে সরকার। এর ফলে ব্যাংকগুলো ঋণ দেওয়ার ক্ষমতা বাড়বে এবং অর্থনীতিতে গতি আসবে। পূরণ হবে নগদের ঘাটতি। তবে এই সংযুক্তিকরণের ফলে কোন কর্মীকে ছাঁটাই করা হবেনা বলে জানিয়েছেন তিনি।  তিনি বলেন, ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতির লক্ষ্যে এই পদক্ষেপ। এর জন্য কারো চাকরি যাবেনা।

 

কেন্দ্রীয় সরকারের ব্যাংক সংযুক্তিকরণের ঘোষণার পরেই প্রতিবাদে সরব হয় ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী ও আধিকারিকেরা। নিখিল ভারতীয় ব্যাঙ্ক কর্মী সংগঠনের তরফে প্রচার করা হয় যে, এর ফলে অনেক কর্মী ছাঁটাই করবে ব্যাংক এবং বন্ধ হয়ে যাবে ব্যাংকের অনেক শাখা। তবে এ সমস্ত গুজব উড়িয়ে দিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আশ্বাস দিয়েছেন এই সংযুক্তিকরণের ফলে একজনেরও চাকরি যাবে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *