জয় ঘোষ।
বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন বিজেপি কেন্দ্রীয় কমিটির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। রবিবার রাতে এক বিশাল টুইট করে হামলার নিন্দা করেন তিনি। বিজেপির সর্বভারতী কার্যকরি সভাপতি জেপি নাড্ডা এদিন টুইট করে বলেন “উত্তর ২৪ পরগনা জেলায় বিজেপি অফিস দখলের চেষ্টা এবং বিজেপি সাংসদ ও বিধায়ক পবন সিংয়ের ওপর আক্রমণ অত্যন্ত নিন্দনীয়। এই জাতীয় হিংসার আশ্রয় নিয়ে টিএমসি পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে বারবার হত্যা করে আসছে। এই হিংসা রাজ্যের উন্নতির পথে অন্তরায়। বিজেপি সাংসদের ওপর হামলা প্রতিটি কর্মকর্তার কাছে বেদনাদায়ক।”
অ্যাপোল হাসপাতালে ভর্তি গুরুতর আহত ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে দেখতে আসেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গী, বিজেপি নেতা মুকুল রায়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা সহ বিজেপির একাধিক নেতৃত্ব। রবিবার রাতে অ্যাপোল হাসপাতালে অর্জুন সিংকে দেখে বেরিয়ে মুকুল রায় বলেন, ” মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংকে খুন করতে চাইছে। গতকাল আমাদের বিধায়ক বিশ্বজিৎ দাসের ওপর আক্রমণ করা হয়েছে। আজ অবধি কেউ গ্রেপ্তার হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন পুলিশ দিয়ে, খুন করে বাংলাকে স্তব্ধ করে দিতে। আজ পুলিশকে ব্যবহার করে ব্যারাকপুরে এই অশান্তি তৈরি করা হয়েছে”। তিনি আরও বলেন, “অর্জুন সিংকে মেরে ফেলার মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘৃন্য চক্রান্তের আমরা তীব্র ভাষায় নিন্দা করছি। ইতিমধ্যেই অর্জুন সিংয়ের শারীরিক অবস্থা কথা জানতে প্রধানমন্ত্রী দপ্তর থেকে ফোন করেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর থেকে ফোন করে অর্জুন সিংয়ের শারীরিক অবস্থার খোজখবর নিয়েছে।” মুকুল রায় জানান, অর্জুন সিংকে আইসিইউতে রাখা হয়েছে। তার মাথায় আঘাত আছে। স্টিচ করা হয়েছে।
বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গী বলেন, “এটা অত্যান্ত নিন্দনীয় ঘটনা। যে ভাবে ব্যারাকপুরের সাংসদের ওপর আক্রমণ হল। তার প্রতিবাদে বিজেপি ব্যারাকপুর আগামী কাল ১২ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমি নিজে অর্জুন সিং এর শারীরিক অবস্থার খোজ নিয়েছি।” এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও এপোলো হাসপাতাল এসে অর্জুন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি বলেন, “প্রথমে বিজেপির পার্টি অফিস দখল, তারপর সাংসদ অর্জুন সিংহকে প্রাণে মারার চক্রান্ত। তিনি এখন হাসপাতালে ভর্তি। এটাই তৃণমুলের গণতন্ত্রের নমুনা। এভাবে কি বিজেপিকে আটকানো যাবে? ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে সমস্ত বিষয়টি জানিয়েছি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news