নীল রায়।
দিন কয়েক আগেই শিলিগুড়ির বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন সিপিআই (এম) নেতা তথা শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসার জন্য তাঁকে আনা হয়েছিল কলকাতায়। রবিবার অসুস্থ অশোক ভট্টাচার্যর সঙ্গে কলকাতায় দেখা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার কলকাতায় ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে অশোক ভট্টাচার্যর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। অশোক ভট্টাচার্যকে দেখতে তাঁর বাড়িতে যান সৌরভ। পরে শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য এক বিবৃতিতে জানিয়েছেন, “সৌরভ এসেছিল, অনেক কথা হলো। সাহস দিয়ে গিয়েছে। দ্রুত আরোগ্য কামনা করেছেন। সৌরভ মানেই কাম ব্যাক। দ্রুত সুস্থ হয়ে কাজে ফেরার অপেক্ষায় আছি।”
প্রসঙ্গত, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অশোক ভট্টাচার্যর সম্পর্ক বরাবরই ভালো। সৌরভ যখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তখন রাজ্যের পুরমন্ত্রী ছিলেন অশোক ভট্টাচার্য। সেই সময় সৌরভের খেলার নিয়মিত খোঁজখবর রাখতেন অশোক ভট্টাচার্য। এখনও যে সেই সম্পর্ক যে বহাল রয়েছে তা বোঝা গেল সৌরভের অসুস্থতার খবরে অশোক ভট্টাচার্যকে দেখতে আসায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news