Breaking News
Home / TRENDING / দেশের আর্থিক মন্দার জন্য অর্থমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন প্রিয়াঙ্কা

দেশের আর্থিক মন্দার জন্য অর্থমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন প্রিয়াঙ্কা

ভাস্কর মান্না:

 

দেশে আর্থিক মন্দা নিয়ে গত তিন দিনে, এনিয়ে দু’বার টুইট করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গাঁধী বঢরা। এবারে তিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামানের উক্তি তুলে ধরে বলেন, “দেশে আর্থিক মন্দা চলছে। এই পরিস্থিতিতে রাজনীতি করা উচিত নয়। ওনার রাজনীতির ওপরে ওঠে জনতার কথা ভাবা উচিত।” এর আগে ৩০ আগস্ট তিনি বলেন, বর্তমানে দেশের জিডিপির হার বলছে মোদী সরকারের অচ্ছে দিনের ভেঁপু বেজে গিয়েছে। 

 

আর্থিক মন্দার পরিস্থিতির কথা স্বীকার করে রবিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামান বলেন, ভারতীয় অর্থব্যবস্থার সমস্যা নিয়ে কেউ আমাদের কাছে এলে, আমরা তাঁর কথা শুনি এবং তাঁর চিন্তাধারার কথা ভেবে দেখি। নির্মলার এই কথা যে প্রাক্তণ প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে নিয়ে, তা অনেকেই বুঝে গিয়েছেন। কারণ শনিবার প্রাক্তণ প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বলেছিলেন, দেশের বর্তমান আর্থিক ব্যবস্থা দেশের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। মনমোহনের ওই প্রসঙ্গকে টেনে নির্মলা বলেন, “ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি এবং আপনার কথাও শুনছি।”

 

সীতারামানের এই উক্তির পরিপ্রেক্ষিতে প্রিয়াঙ্কা গাঁধী টুইট করে প্রশ্ন তোলেন, সরকার কি শিকার করছে দেশে আর্থিক অবস্থা আছে কি নেই? দেশের অর্থমন্ত্রীর উচিত রাজনীতির ওপরে ওঠে, সাধারণ মানুষের কথা ভেবে, অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করা যায় সেই পদক্ষেপ করা। তিনি আরও বলেন, আর্থিক মন্দার কথা স্বীকার করতেও কি অর্থমন্ত্রী তৈরি নেই? এই বড় সমস্যা তিনি কিভাবে সমাধান করবেন? যা তিনি নিজেই তৈরি করেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *