ওয়েব ডেস্কঃ
বিতর্কিত মন্তব্য করলেন মধ্যপ্রদেশের প্রাক্তণ মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দিগ্বিজয় সিংহ। শনিবার কংগ্রেসের এই প্রবীণ নেতা বলেন, “বিজেপি ও বজরং দল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী আইএসআই থেকে টাকা নেয়। কিছু মুসলিম লোক চর সেজে এই কাজটা নিঃশব্দে করেন। এব্যাপারে সবার নজর দেওয়া উচিত।”
কিছুদিন আগে মধ্য প্রদেশ পুলিশ জঙ্গি সংগঠনের সঙ্গে টাকা লেনদেনে যুক্ত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেন। এনিয়ে মুখ্যমন্ত্রী কমল নাথকে ধন্যবাদ জানিয়ে, দিগ্বিজয় বিজেপি নেতা শিবরাজ সিংহ চৌহান, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে নিশানা করেন। দিগ্বিজয় ২৪ আগস্ট একটি টুইট করে প্রশ্ন তোলেন, শিবরাজ সিংহ এবার বলুক দেশদ্রোহী কারা? পাকিস্তানের সঙ্গে চরবৃত্তির কাজেই যারা যুক্ত, তারা দেশদ্রোহী না দেশদ্রোহী নয়? অমিত শাহ ও অজিত ডোভালের ঘর থেকেই তো দেশদ্রোহী বেরোল।
জঙ্গি সংগঠনকে আর্থিক মদত দেওয়ার অভিযোগে, ২১ আগস্ট মধ্যপ্রদেশ পুলিশের এটিএস বাহিনী বিভিন্ন জায়গা থেকে ৫ জনকে গ্রেফতার করে। অভিযুক্তরা হলেন বলরাম সিংহ, ভাগবেন্দ্র সিংহ, সুনীল সিংহ, শুভম তিয়ারী সহ আরেকজন। ২০১৪ সাল থেকে দেশবিরোধী বিভিন্ন কাজের সঙ্গে সুনিল সিংহ যুক্ত ছিলেন। কিন্তু তাকে এতদিন গ্রেপ্তার করতে পারেনি এটিএস বাহিনী। অভিযোগ, তিনি পাকিস্তানের সঙ্গে ফোনের মাধ্যমে বিভিন্ন অরাজকতামূলক কাজ চালিয়ে এসেছিল এতদিন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news