নীল রায়।
দুর্গাপুজোর অষ্টমীতে অঞ্জলি দিয়ে এবার মুসলিম মৌলবাদীদের রোষানলে পড়লেন অভিনেত্রী তথা বসিরহাটে (Basirhat) তৃণমূল সাংসদ নুসরাত জাহান। রবিবার মহাষ্টমীর দিন মন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) সুরুচি সংঘের পুজোয় গিয়ে নুসরাত ও তাঁর স্বামী নিখিল জৈন পুষ্পাঞ্জলী দেন। সোমবার নবমীর দিন তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করলেন ইতেহাদ-উলেমা-ই-হিন্দ নামের একটি সংগঠনের সহ-সম্পাদক মুফতি আসাদ কাসমি।
নুসরাতের বিরুদ্ধে ফতোয়া জারি করে তিনি বলেন, “ইসলাম আল্লাহ ছাড়া অন্য কোনও ভগবানের সামনে পুজো করাকে সমর্থন করে না। নুসরত জাহান দুর্গাপুজোয় অংশগ্রহণ করেছেন যা ইসলাম বিরোধী। উনিও বিয়েও করেছেন মুসলিম নন এমন একজনকে। যদি উনি ইসলামকে সমর্থন নাই করেন তাহলে নিজের নাম বদলে নিচ্ছেন না কেন? বারবার কেন ইসলামকে অপমান করছেন?” কাসমি আরও বলেন, “ইসলামে এমন কোনও মানুষের প্রয়োজন নেই যিনি ইসলামের নাম ব্যবহার করেন, অথচ ইসলামকেই অস্বীকার করেন, অগ্রাহ্য করেন।”
এ প্রসঙ্গে অবশ্য অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। গত লোকসভা ভোটে জয়ের পর তুরস্কের বদরুমে শিল্পপতির নিখিল জাহানের সঙ্গে বিয়ে হয় নুসরাত জাহানের (Nusrat Jahan)। তারপর থেকেই হিন্দু রীতিনীতি মেনে মাথায় সিঁদুর ও লাল পেড়ে শাড়ি পড়েই সাংসদ পদে শপথ নিয়েছিলেন তিনি। সেই সময়েও মৌলবাদীরা তাঁর বিরুদ্ধে ফতেয়া জারি করেছিল। সেবার তামাম রাজনৈতিক মহল নুসরাতের পাশে দাঁড়ানো মৌলবাদীদের ফতেয়া ধোপে টেকেনি। এবার অবশ্য মুসলিম ধর্মাবলম্বী হয়ে দেবী দুর্গার অষ্টমীতে অঞ্জলি দিয়ে মৌলবাদীদের বিষ নজরে বাংলা সিনেমার গ্ল্যাওমারাস অভিনেত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news