Breaking News
Home / TRENDING / ধোনির অবসর নিয়ে মুখ খুললেন শাস্ত্রী

ধোনির অবসর নিয়ে মুখ খুললেন শাস্ত্রী

প্রসেনজিৎ মাহাতো:

 

আবারও শিরোনামে উঠে এল মহেন্দ্র সিংহ ধোনির অবসর সংক্রান্ত খবর।

ধোনির অবসর নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং রবি শাস্ত্রী। বিশ্বকাপের পরই ধোনি অবসর নেবেন বলে অনেকেই ধারণা করেছিলেন। ধোনি তাদের ভুল প্রমাণ করেছেন।

ধোনি কবে অবসর নেবেন? কী বলছেন শাস্ত্রী? বলেন, ‘বিশ্বকাপের পর অনেকটা সময় কেটে গিয়েছে। বিশ্বকাপের পর থেকে ওর সঙ্গে আর দেখাই হয়নি। মাহি কবে দলে ফিরবে সেটা মাহিই ভাল জানে। আমার জানা নেই। এটা মাহির উপর ছেড়ে দেওয়াই ভাল হবে। ওর এখন আগে খেলা শুরু করতে হবে। আমি যতদূর জানি, বিশ্বকােপর পর থেকে ও বিশ্রামে রয়েছে। ওকে আগে মাঠে নামতে হবে। প্র্যাকটিস করতে হবে। তারপর দেখতে হবে বিষয়টি কোন দিকে এগোয়।’ শাস্ত্রী আরও বলেন, ‘ও আমাদের টিমের কিংবদন্তি ক্রিকেটার। বাকিদের তুলনায় অনেক অনেক উপরে রয়েছে। ও–ই সিদ্ধান্ত নিক অবসর কবে নেবে।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *