নীল রায়।
প্রতীক্ষা আর বারো মাসের! বিজয়া দশমীর পূণ্যলগ্নে দেবী পাড়ি দিয়েছেন কৈলাসের পথে। তাই বিজয়ার বিষাদের সঙ্গেই বাঙালি আবারও কাউন্টডাউন শুরু করেছে আগামী বছরের। এবার অপেক্ষাটা যেন একটু বেশি সময়ের। কারণ আর আগামী বছর আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠবে না আলোক মঞ্জরী। আগামী বছর কার্তিক মাসেই হবে দেবীর বোধন। ১৪২৭ বঙ্গাব্দের তিথি অনুযায়ী আশ্বিন মলমাস। হিন্দু রীতিনীতি অনুযায়ী যে মাসে দুটি আমাবস্যা একসঙ্গে বিরাজ করে, তাকে মলমাস হিসেবে ধরা হয়। আগামী বছর আশ্বিনে কোনও শুভ কাজ নেই হিন্দুদের।
অগত্যা কার্তিক মাসেই হবে বাঙালির শারদোৎসব। আর মহালয়া হবে তার ৩৫ দিন আগে। ভাদ্র সংক্রান্তিতে অরন্ধন উৎসবের সঙ্গে হয় বিশ্বকর্মা পুজো। এবার অরন্ধন ও বিশ্বকর্মা পুজোর সঙ্গেই হবে পিতৃ তর্পণ। অর্থাৎ, ১৭ সেপ্টেম্বর (September) মহালয়া। প্রসঙ্গত, ২০০১ সালেও এমন তিথির কারণে মহালয়ায় ও শারদোৎসবের মধ্যে এক মাসের ব্যবধানে ছিল। আম বাঙালির কাছে সুখবর এই যে মলমাসের জন্য ১২ মাস অপেক্ষা করতে হলেও পুজোর দিনক্ষণ কমছে না তিথির দাপটে। ২০২০ সালের ২৩ অক্টোবর (October) সপ্তমী তিথি। ২৪ অষ্টমী ২৫ নবমী ও ২৬ অক্টোবর বিজয়া দশমী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news