Breaking News
Home / TRENDING / ফেসবুকে খাদ্যমন্ত্রীকে চোর বলে হাবরায় গ্রেপ্তার যুবক

ফেসবুকে খাদ্যমন্ত্রীকে চোর বলে হাবরায় গ্রেপ্তার যুবক

নীল রায়।

ফেসবুক পোস্টে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ‘চোর’ বলায় হাবড়া থানার পুলিশ গ্রেফতার করল এক যুবককে। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার জেলার হাবড়ার বাউগাছি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রামপ্রসাদ দাস ওরফে রাহুল দাস। তাঁর বাড়ি রাজবল্লভপুর এলাকায়। ধৃতকে রবিবার বারাসত জেলা আদালতে তোলা হলে বিচারক ধৃতকে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

জানা গিয়েছে, ৪ অক্টোবর হাবড়ার শ্রীনগর এলাকার একটি পুজো মণ্ডপের  উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। উদ্বোধনের ছবি দিয়ে ক্লাবেরই এক সদস্য তমাল বণিক ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টটিতে তমাল লেখেন, “জ্যোতিপ্রিয় মল্লিক তাঁদের পুজো উদ্বোধন করেছেন। তাঁকে সংবর্ধনা  দিতে পেরে তাঁরা খুশি।”

পোস্টটির তলায় রামপ্রসাদ ‘কমেন্ট’ লেখেন, ‘দাদা, চোরটাকে নিয়ে এলে’। বিষয়টি গোচরে এলে শনিবার হাবড়া শহর তৃণমূল সভাপতি সীতাংশু দাস হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, ‘‘খাদ্যমন্ত্রী তথা এলাকার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের সম্মান ও ভাবমূর্তি নষ্ট করার জন্যই এ ধরনের মন্তব্য করা হয়েছে।’’

তবে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের পরিপ্রেক্ষিতে মন্তব্য করে গ্রেফতার হওয়ার ঘটনা নজিরবিহীন বলেই দাবি করছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বছর ছয়েক আগে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র ফেসবুকে একটি ছবি শেয়ার করে রাজ্য সরকারের রোষানলে পড়েছিলেন। হাবরায় গ্রেফতারীর পর অনেকেই সেই ঘটনার স্মরণ করছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *