নীল রায়।
অধিকারী গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলায় গুলি করে খুন করা হল এক তৃণমূল নেতাকে। সোমবার পাঁশকুড়ায় নবমীর রাতে “পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ” থেকে গুলি করে খুন করা হল ওই তৃণমূল নেতাকে। এদিন রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া (Panshkura) থানার মাইশোরা এলাকায়। অভিযোগ, পাঁশকুড়া ব্লক তৃণমূলের (TMC) কার্যকরী সভাপতি তথা স্থানীয় এলাকার তৃণমূল নেতা কুরবান শাহ মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
তবে এখনও পর্যন্ত ওই দুস্কৃতীদের পরিচয় জানা যায়নি বলে পুলিশ সূত্রের দাবি। কিন্তু কে বা কারা গুলি চালাল তা নিয়ে ধন্দ্বে পুলিশ। ঘটনার তদন্তে পাঁশকুড়া থানার পুলিশ প্রশাসন। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে। কোনও রাজনৈতিক দ্বন্দ্ব না ব্যক্তিগত আক্রোশ, এই ঘটনার পেছনে ঠিক কী রয়েছে! তা খতিয়ে দেখছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news