নীল রায়।
দশমীর দিন গভীর রাতে কাঁচরাপাড়া এলাকায় খুন হলেন একজন তৃণমূল কর্মী। নিহতের নাম রাজু কুরমী (৩৮)। তৃণমূলের (TMC) অভিযোগ এই খুনের সঙ্গে জড়িত বিজেপি। তাদের দাবি, নিহত রাজু তাঁদের দলের কর্মী ছিলেন। অভিযোগ, বিজেপি আশ্রিত সমাজ বিরোধী পিন্টু শর্মা তাঁকে গুলি কুরে খুন করেছে। যদিও বিজেপি (BJP) তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নস্যাৎ করেছে।
রাজু কুরমীকে কাঁচরাপাড়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের পান বস্তি নেতাজি নগর এলাকায় গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তারা আরও জানিয়েছে, দশমীর রাতে বেশ কয়েক রাউন্ড গুলির আওয়াজ শোনেন তারা। গুলির শব্দে বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন এক যুবক। পরে তাঁকে চিনতে পারেন স্থানীয়রা। স্থানীয় জনতার উদ্যোগে এই আহত রাজুকে নিয়ে যাওয়া হয় কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news