নীল রায়।
বিয়ের পর প্রথম পুজো প্রতিটি বাঙালি মেয়ের কাছেই ‘স্পেশাল’! তার ব্যতিক্রম ঘটল না বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহানের (Nusrat Kahan) ক্ষেত্রে। রবিবার মহাষ্টমীর দিন সকাল সকাল স্বামী নিখিল জৈনকে (Nikhil Jain) নিয়ে সুরুচি সংঘের মণ্ডপে আসেন তিনি। হিন্দু রীতি নীতি মেনে দম্পতি অঞ্জলি দেন দেবী দুর্গার চরণে। নিখিল নুসরাতের আসার পর সুরুচি সংঘের ঠাকুর দেখতে আসেন চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)।
অঞ্জলির পরে নুসরত বলেন, “আমি প্রতিবারই না খেয়ে অষ্টমীর অঞ্জলি দিই। এবার চ্যালেঞ্জ ছিল নিখিলকে সব বাঙালি আচার অনুষ্ঠানগুলি শিখিয়ে দেওয়া।” অঞ্জলি দেওয়ার পাশাপাশি মন্ডপের সাজসজ্জা ঘুরে দেখেন তারা। মন্ত্রী অরূপ বিশ্বাসের আমন্ত্রণে তাঁরা সুরুচি সংঘের ঠাকুর দেখতে এসেছিলেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্র থেকে জয়ী হওয়ার পর তুরস্কের বিয়ে করেছিলেন নিখিল-নুসরাত। তখন থেকেই শহর কলকাতার অন্যতম ‘হট সেলিব্রিটি’ জুটি তাঁরা। সেই তারকা জুটি এদিন মাতিয়ে দিলেন সুরুচি সংঘের পুজোর আসর।
অঞ্জলি ও ঠাকুর দেখার পর্ব সাঙ্গ হলে মন্ত্রীর অনুরোধে তাঁর সঙ্গেই ঢাক বাজানো নিখিল- নুসরাত। একসময় অরূপ বিশ্বাস (Arup Biswas) ও নিখিল জাহান একসঙ্গে ঢাকের বোল ফোটালে তাতে কোমর দোলান বাংলা সিনেমার এই গ্ল্যামার গার্ল!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news